বাসের নিচে ঢুকে গেলো মোটরসাইকেল, যুবক নিহত

৩১ জানুয়ারি ২০২২, ১০:৪১ PM
বাসের নিচে ঢুকে গেলো মোটরসাইকেল

বাসের নিচে ঢুকে গেলো মোটরসাইকেল © ফাইল ছবি

বাগেরহাটের মোংলায় বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন অপর আরোহী। তাকে খুলনা মেডিক্যালে নেওয়া হয়েছে। নিহত ও আহতদের বাড়ি খুলনায়।

আরও পড়ুন: ছাত্রদলে নিয়মিত শিক্ষার্থী নেই একজন

পুলিশ ও বন্দর হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, সোমবার বিকেলে মোংলা-খুলনা মহাসড়কে দিগরাজ এলাকায় বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় মোটরসাইকেলটির সামনের চাকা বাসের সামনের দিক থেকে নিচে ঢুকে যায়। এতে ঘটনাস্থলে মোটরসাইকেল চালক রাজন (৩৫) মারা যান।

মোংলা বন্দর হাসপাতালের ডা. গোলাম রাব্বী প্রিন্স বলেন, ঘটনাস্থলেই মারা যায় রাজন। গুরুতর অবস্থায় আনা রাসেলকে প্রাথমিক চিকিৎসা দিয়ে খুলনায় পাঠানো হয়েছে। নিহত রাজন খুলনার সোনাডাঙ্গার করিমনগর এলাকার আ. রবের ছেলে। আর গুরুতর আহত রাসেল একই এলাকার মো. বুলবুলের ছেলে।

আরও পড়ুন: সিডনিতে বাংলাদেশি বংশোদ্ভূত মেডিকেল ছাত্রী খুন

এ বিষয়ে মোংলা থানার এসআই জ্যোতিরর্ময় ফৌজদার বলেন, খবর পেয়ে বাসটি আটক ও মোটরসাইকেলটি উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনার সাথে সাথে বাস ফেলে চালক ও ড্রাইভার পালিয়ে যান।

বাবার গলায় অস্ত্র ঠেকিয়ে মাদ্রাসা ছাত্রীকে অপহরণ, দুদিনেও ব…
  • ১৮ এপ্রিল ২০২৬
সরকারের সমালোচনা করায় ডিবি পরিচয়ে এক্টিভিস্ট আটক, মৌন সমাবে…
  • ১৮ এপ্রিল ২০২৬
ময়মনসিংহ মেডিকেলে ছাত্রদলের রক্তক্ষয়ী সংঘর্ষ, গুরুতর আহত ২
  • ১৮ এপ্রিল ২০২৬
মেস কেয়ারটেকারকে হ্যান্ডকাপ পরিয়ে মারধর, মোম গলিয়ে পোড়ানো হ…
  • ১৭ এপ্রিল ২০২৬
এক জেলায় পৃথক ঘটনায় দুই শিক্ষার্থীর মৃত্যু, নিখোঁজ এক
  • ১৭ এপ্রিল ২০২৬
তিতুমীর কলেজে বিপ্লবী ছাত্র মৈত্রীর আহ্বায়ক কমিটি গঠন
  • ১৭ এপ্রিল ২০২৬