ঠাণ্ডায় মারা যাওয়া ৭ বাংলাদেশির পরিচয় প্রকাশ

৩০ জানুয়ারি ২০২২, ০৪:৩৩ PM
ভূমধ্যসাগরে ঠাণ্ডায় মারা গেছেন ৭ জন বাংলাদেশ।

ভূমধ্যসাগরে ঠাণ্ডায় মারা গেছেন ৭ জন বাংলাদেশ। © সংগৃহীত

ভূমধ্যসাগর পাড়ি দিয়ে লিবিয়া থেকে ইতালি যাওয়ার পথে ঠাণ্ডায় মারা যাওয়া ৭ বাংলাদেশির পরিচয় প্রকাশ করেছে বাংলাদেশ দূতাবাস। রবিবার (৩০ জানুয়ারি) এক জরুরি বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে ইতালির রোমে অবস্থিত বাংলাদেশ দূতাবাস।

দূতাবাসের তথ্য অনুযায়ী ওই সাতজন বাংলাদেশি হলেন: মাদারীপুরের সদর উপজেলার পশ্চিম পিয়ারপুর গ্রামের ইমরান হোসেন, একই এলাকার জয় তালুকদার ওরফে রতন, বাপ্পী, মাদারীপুরের সদর উপজেলার ঘটকচর গ্রামের সাফায়েত, মাদারীপুরের সদর উপজেলার মোস্তফাপুর গ্রামের জহিরুল, সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার মামুদপুর গ্রামের সাজ্জাদ এবং কিশোরগঞ্জের ভৈরব উপজেলার সাইফুল।

আরও পড়ুন: ২৮৭ যাত্রীর ২৭৩ জনই বাংলাদেশি, সাতজনের মৃত্যু

দূতাবাসের বিজ্ঞপ্তিতে বলা হয়, ইতালি কর্তৃপক্ষের কাছ থেকে মারা যাওয়া ব্যক্তিদের কোনো পরিচয় পাওয়া যায়নি। মারা যাওয়া ব্যক্তিদের সঙ্গে কোনো ধরনের শনাক্তকারী নথিও ছিল না। ফলে শনাক্তকরণে জটিলতা দেখা দেয়।

সাত বাংলাদেশির পরিচয় নিরূপণের জন্য উদ্ধার করা ব্যক্তিদের সঙ্গে কথা বলেন রোমের বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তারা। উদ্ধার হওয়া ব্যক্তিদের দেওয়া তথ্য অনুযায়ী মারা যাওয়া ৭ জনের পরিচয় পাওয়া যায়।

এদিকে, মারা যাওয়া ব্যক্তিদের পরিবারকে দ্রুত নিকটস্থ জেলা প্রশাসকের কার্যালয় বা উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় বা ই–মেইলের মাধ্যমে রোমে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে। যোগাযোগের জন্য মেইল করুন এই ঠিকানায়: welfare.rome@gmail.com

বার্তা সংস্থা এএফপি জানায়, অবৈধভাবে নৌকাযোগে লিবিয়া থেকে ইতালির ল্যাম্পেদুসা দ্বীপের উদ্দেশে রওনা হয়েছিলেন একদল অভিবাসনপ্রত্যাশী। যাত্রাপথে ঠান্ডায় মারা গেছেন ৭ জন বাংলাদেশি। ইতালির বাংলাদেশ দূতাবাস জানায়, ওই নৌকায় যাত্রী ছিলেন ২৮৭ জন, তাদের মধ্যে ২৭৩ জনই বাংলাদেশি।

আরও পড়ুন: বয়স ১২ হলেই পাবে টিকা

ল্যাম্পেদুসা দ্বীপটি ইতালির মূল ভূখণ্ড থেকে যতটা না কাছে, তার চেয়ে বেশি কাছে আফ্রিকার দেশগুলোর। এতে আফ্রিকা হয়ে ইউরোপে অভিবাসনপ্রত্যাশী পাঠানোর ক্ষেত্রে রুটটি ব্যবহার করেন মানব পাচারকারীরা।

উল্লেখ্য, জানুয়ারিতে ভূমধ্যসাগরের তাপমাত্রা থাকে হিমাঙ্কের নিচে। এ ছাড়া সমুদ্রও উত্তাল থাকে। এরপরও অভিবাসনপ্রত্যাশীরা জীবনের ঝুঁকি নিয়ে ইউরোপে যাওয়ার প্রাণান্তকর চেষ্টায় লিপ্ত। আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) গত বছর জানিয়েছে, ২০১৪ সাল থেকে ভূমধ্যসাগর পাড়ি দিতে গিয়ে নিখোঁজ বা মারা গেছেন ২২ হাজারের বেশি অভিবাসনপ্রত্যাশী। এর মধ্যে গত বছর প্রাণ হারিয়েছেন প্রায় ২হাজারেরও বেশি লোক।

রোবটের ম্যারাথন আয়োজন করছে চীন, পাড়ি দিতে হবে ২১ কিমি উঁচু …
  • ১৮ এপ্রিল ২০২৬
জাতীয় চাঁদ দেখা কমিটির সভা সন্ধ্যায়
  • ১৮ এপ্রিল ২০২৬
সরকারের দুই মাস পূর্তিতে সংবাদ সম্মেলন আজ
  • ১৮ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠান প্রধান নিয়োগ পরীক্ষা শুরু
  • ১৮ এপ্রিল ২০২৬
সোমবার ফের বৈঠকে বসছে যুক্তরাষ্ট্র-ইরান
  • ১৮ এপ্রিল ২০২৬
ঢাকায় বৃষ্টির আভাস, কমতে পারে দিনের তাপমাত্রা
  • ১৮ এপ্রিল ২০২৬