সরকারি নির্দেশনা না মানায় ১০ কোচিং সেন্টারকে জরিমানা

২৮ জানুয়ারি ২০২২, ১২:৩০ AM
কোচিং সেন্টার

কোচিং সেন্টার © সংগৃহীত

করোনাভাইরাসের সংক্রমণ রোধে সরকারি নির্দেশনা না মানায় খুলনায় ১০ কোচিং সেন্টারকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) নগরীর বিভিন্ন স্থানে কাচিং সেন্টারগুলোতে অভিযান পরিচালনা করা হয়।

জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেট দেবাশীষ বসাক ও শারমিন জাহান লুনা জানান, কোচিং সেন্টারগুলোতে সশরীরে ক্লাস চালু রাখায় তাদের জরিমানা করা হয়।

এছাড়া সরকারের পরবর্তী নির্দেশনা না আসা পর্যন্ত কোচিং সেন্টার বন্ধ রাখারও তাদের নির্দেশ দেওয়া হয় বলে জানান তারা।

করোনাভাইরাসের সংক্রমণ রোধে ২১ জানুয়ারি থেকে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার সরকারি নির্দেশনা রয়েছে। একইসঙ্গে সব কোচিং সেন্টারও বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়।

স্বাধীনতা পুরস্কার প্রাপ্ত অধ্যাপক ড. এম. এ. রহিমকে ডিআইইউর…
  • ২২ এপ্রিল ২০২৬
লঙ্কান ক্রিকেট বোর্ডকে সরে দাঁড়ানোর নির্দেশ সরকারের
  • ২২ এপ্রিল ২০২৬
প্রাথমিকের মহাপরিচালক হলেন মিজ শাহীনা ফেরদৌসী
  • ২২ এপ্রিল ২০২৬
দিনদুপুরে ৬ ট্রাকে কয়েক কোটি টাকার মাল চুরি, নেপথ্যে প্রকৌ…
  • ২২ এপ্রিল ২০২৬
বাংলাদেশের সঙ্গে যৌথভাবে যুবকদের কর্মসংস্থানের সুযোগ তৈরিতে…
  • ২২ এপ্রিল ২০২৬
'গুপ্ত' ইস্যুতে ছাত্রদল-শিবির সংঘর্ষ, পুরোনো সংস্কৃতিই কি …
  • ২২ এপ্রিল ২০২৬