ইসি গঠনে জনমত যাচাই প্রস্তাব গ্রহণযোগ্য নয়: আইনমন্ত্রী

২৭ জানুয়ারি ২০২২, ০১:১০ PM
আনিসুল হক

আনিসুল হক © ফাইল ছবি

আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, নির্বাচন কমিশন গঠন বিলে জনমত যাচাইয়ে বিরোধী দলীয় সংসদ সদস্যরা যে প্রস্তাব দিয়েছেন সেটি গ্রহণযোগ্য নয়। 

বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) জাতীয় সংসদ অধিবেশনে দেওয়া বক্তৃতায় তিনি এই মন্তব্য করেন। 

আইনমন্ত্রী বলেন, সব বিবেচনায় বিল সংশোধন এবং জনমত যাচাই-বাছাই কমিটিতে পাঠানোর মতো প্রস্তাবগুলো গ্রহণযোগ্য নয়। আমি বিরোধী দলের সংসদ সদস্যদের এই প্রস্তাব প্রত্যাহার করে নেওয়ার অনুরোধ করব।  যদি সেটি না হয় তাহলে সংসদ সদস্যরা নির্বাচন কমিশন গঠনে যে বিল এনেছেন সেটি গ্রহণ করতে মাননীয় স্পিকার আপনাকে অনুরোধ করব। 

আরও পড়ুন: ঢাবি শিক্ষার্থীকে নির্যাতনকারী ৬ জনই ছাত্রলীগের কর্মী

এর আগে বৃহস্পতিবার সংসদ অধিবেশনে আইনমন্ত্রী আনিসুল হক নির্বাচন কমিশন গঠন বিলটি বিবেচনার জন্য প্রস্তাব করলে স্পিকার তা অনুমোদন দেন।

পরে বিলের ওপর দেওয়া জনমত যাচাই-বাছাই কমিটিতে পাঠানো এবং সংশোধনী প্রস্তাবগুলোর নিষ্পত্তি শুরু করেন স্পিকার শিরীন শারমিন চৌধুরী।

বিরোধী দল জাতীয় পার্টি, বিএনপি, জাসদ ও বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সংসদ সদস্যরা এর আগে বিলের ওপর এসব প্রস্তাব দেন।

জনমত যাচাই-বাছাই কমিটিতে পাঠানোর প্রস্তাবগুলো পাসের সময় জাতীয় পার্টি ও বিএনপির সংসদ সদস্যরা সার্চ কমিটিতে সংসদের প্রতিনিধিত্ব দাবি করেন। বিলটির নানা দিকের সমালোচনাও করেন তারা।

আরও পড়ুন: শাবিপ্রবি উপাচার্যকে সরানো হচ্ছে

বিলটি পাসের পর রাষ্ট্রপতির সই করবেন। এর পর গেজেট আকারে প্রকাশ হলেই প্রথমবারের মতো প্রধান নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশনার নিয়োগে আইন পাবে বাংলাদেশ।

গত রোববার বিলটি সংসদে উত্থাপন করে আইনমন্ত্রী আনিসুল হক। বুধবার দুটি পরিবর্তনের সুপারিশসহ প্রতিবেদন সংসদে তোলেন সংসদীয় কমিটির সভাপতি শহীদুজ্জামান সরকার।

কামরাঙ্গীরচরে প্রিন্টিং কারখানায় আগুন, ফায়ার সার্ভিসের ৩ ইউ…
  • ২২ এপ্রিল ২০২৬
ঢাবি শিক্ষার্থীকে মারধরের ঘটনায় মামলা না নেওয়ায় পুলিশের বির…
  • ২২ এপ্রিল ২০২৬
প্রতিটি ক্যাম্পাসে আমরা আপনাদেরকে হাজার হাজার বার গুপ্ত বলব…
  • ২১ এপ্রিল ২০২৬
জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধের আহ্বান রাবি ছাত্রদল সভাপত…
  • ২১ এপ্রিল ২০২৬
চারদিন ধরে নিখোঁজ আমেরিকার বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া নোবিপ্রবির …
  • ২১ এপ্রিল ২০২৬
সুইপারের মা-হারা কনের বিয়েতে গাজীপুরের ডিসি, প্রশংসার বন্যা
  • ২১ এপ্রিল ২০২৬