বিশ্বের ১০০ বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধুকে নিয়ে অনুষ্ঠান হবে: পররাষ্ট্রমন্ত্রী

২৫ জানুয়ারি ২০২২, ১১:৪৮ PM
এ কে আব্দুল মোমেন

এ কে আব্দুল মোমেন © ফাইল ফটো

পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বলেছেন, বিশ্বের স্বনামধন্য ১০০টি বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নীতি ও আদর্শের বিষয়ে সেমিনার ও কর্মশালা আয়োজন করা হবে।

মঙ্গলবার (২৫ জানুয়ারি) রাজধানীর ধানমন্ডি ৩২ এ জাতির পিতার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা (বঙ্গবন্ধু ফাউন্ডেশন) বিশ্বের ১০০টি বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশের উন্নয়ন ও বঙ্গবন্ধুর আদর্শের বিষয়ে সেমিনাদ আয়োজনের উদ্যোগ নিয়েছি। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় আমাদের এ বিষয়ে সহযোগিতা করবে।

তিনি বলেন, বিশ্বের ৩৯টি দেশে বঙ্গবন্ধু ফাউন্ডেশনের কমিটি রয়েছে। তারা আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ইতিবাচক দিকগুলো তুলে ধরতে বদ্ধ পরিকর।

আরও পড়ুন: ছাত্র লাঞ্চনার অভিযোগে জাবির দুই চাত্রী বহিষ্কার

পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা বিশ্ব দরবারে জাতির পিতা বঙ্গবন্ধুর সারা জীবনের আদর্শ এবং সংগ্রামের কথার পাশাপাশি বাংলাদেশের ইতিবাচক দিকগুলো তুলে ধরবো৷ এছাড়া যে সকল মুক্তিযোদ্ধা বেঁচে আছে তাদের সাক্ষাৎকার গ্রহণেএ সিদ্ধান্ত হয়েছে।

তিনি আরও বলেন, পররাষ্ট্র মন্ত্রণালয় এখন পর্যন্ত বিশ্বের ৮১টি দেশে বাংলাদেশে মিশন ও অফিসে বঙ্গবন্ধু কর্ণার স্থাপনে সমর্থ হয়েছে।

সিপাহী নিয়োগ দেবে বর্ডার গার্ড বাংলাদেশ, আবেদন শেষ ২ এপ্রিল
  • ১৮ মার্চ ২০২৬
সেলস অ্যান্ড মার্কেটিংয়ে নিয়োগ দেবে বেলমন্ট গ্রুপ, কর্মস্থল…
  • ১৮ মার্চ ২০২৬
জবিতে শিক্ষক-কর্মচারী হেনস্থার ঘটনায় জকসুর নিন্দা
  • ১৮ মার্চ ২০২৬
ঈদের ছুটিতে ঘুরে আসুন বরগুনার বিভিন্ন দর্শনীয় স্থানে
  • ১৮ মার্চ ২০২৬
ডিপ্রেশন: বিদেশে উচ্চশিক্ষার ফাঁকে ছুটিতে এসে ঢামেকের সাবেক…
  • ১৮ মার্চ ২০২৬
যশোর শহরে নিবন্ধিত রিক্সা-ইজিবাইক ৪৫শ’, চলছে ২০ হাজার: অসহন…
  • ১৮ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence