প্রকাশ্যে ডা. মুরাদ, অংশ নিলেন চাচার জানাজায়

২২ জানুয়ারি ২০২২, ০৭:৩৯ PM
প্রকাশ্যে ডা. মুরাদ, অংশ নিলেন চাচার জানাজায়

প্রকাশ্যে ডা. মুরাদ, অংশ নিলেন চাচার জানাজায় © সংগৃহীত

নানা বিতর্কিত মন্তব্যে সরকারের তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী থেকে পদত্যাগের পর প্রকাশ্যে দেখা মিলল সংসদ সদস্য ডা. মুরাদ হাসানের। শনিবার (২২ জানুয়ারি) দুপুরে ডা. মুরাদ হাসানের চাচার জানাজা নামাজে অংশ নিতে নিজ গ্রাম সরিষাবাড়ির দৌলতপুরে যান তিনি।

আরও পড়ুন: কানাডায় ঢুকতে পারলেন না ডা. মুরাদ

সরিষাবাড়ির উপজেলার দৌলতপুর অ্যাডভোকেট মতিউর রহমান তালুকদার কলেজ মাঠে অনুষ্ঠিত চাচা আমিনুর রহমান তালুকদারের জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। জানাজা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয় তার চাচা মুক্তিযোদ্ধা আমিনুর রহমান তালুকদারকে।

এর আগে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান করা হয় এই বীর মুক্তিযোদ্ধাকে। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ডা. মুরাদ হাসানের বড় ভাই বিচারপতি মাহমুদুল হাসান তালুকদার, সরিষাবাড়ি উপজেলার চেয়ারম্যান গিয়াস উদ্দিন পাঠানসহ আরও অনেকে।

গতকাল শুক্রবার (২১ জানুয়ারি) রাত ১০টা ২০ মিনিটের দিকে আমিনুর রহমান তালুকদার পৌরসভার বীর ধানাটা এলাকায় নিজ বাসায় মৃত্যুবরণ করেন। তিনি ডা. মুরাদ হাসান এমপির চাচা।

আরও পড়ুন: থানায় এসে অস্ত্র জমা দিলেন ডা. মুরাদ

জানাজা নামাজে অংশ নিয়ে ডা. মুরাদ বলেন, সরিষাবড়ীতে যত মুক্তিযোদ্ধা রয়েছেন তার চেয়ে বেশি মুক্তিযোদ্ধা আমাদের গ্রাম দৌলতপুরে। আমার বাবাসহ আমরা সরিষাবড়ীর মানুষের সেবা করে আসছি এবং করে যাব।

নানা বিষয়ে বিতর্কিত মন্তব্যের কারণে ৭ ডিসেম্বর প্রতিমন্ত্রীর পদ ত্যাগ করতে বাধ্য হন ডা. মুরাদ হাসান। এরপর থেকে সকলের আড়ালে চলে যান তিনি। ৯ ডিসেম্বর কানাডার উদ্দেশ্যে দেশ ছাড়েন ডা. মুরাদ হাসান। কিন্তু কানাডায় ঢুকতে না পেরে ১২ ডিসেম্বর দেশে ফিরে আসেন তিনি।

এরপর গেল ৬ জানুয়ারি ৯৯৯ এ ফোন করে মুরাদ হাসানের বিরুদ্ধে নির্যাতন ও প্রাণনাশের হুমকির অভিযোগ করেন তার স্ত্রী জাহানারা এহসান। এ ঘটনায় তার বিরুদ্ধে থানায় জিডিও হয়েছে।

সড়ক অবরোধ, ছাত্র-শিক্ষক অনশনসহ কয়েকদিনে যেসব ঘটনা ঘটলো বরিশ…
  • ২০ এপ্রিল ২০২৬
এনসিপির সদস্য হলেন ইবির বৈছাআ'র আহবায়ক সুইট
  • ২০ এপ্রিল ২০২৬
এনসিপিতে যে পদ পেলেন জুনায়েদ-রাফে সালমানরা
  • ২০ এপ্রিল ২০২৬
শেকৃবিতে নিষিদ্ধ ছাত্রসংগঠন ছাত্রলীগের কমিটি ঘোষণা
  • ২০ এপ্রিল ২০২৬
‘সুরভি স্কুল’ পরিদর্শন করলেন মার্কিন বিশেষ দূত, শিশু কল্যাণ…
  • ২০ এপ্রিল ২০২৬
‘সংসদের কেনাকাটায় হরিলুট’ সংবাদ আমলে নিয়ে গঠন হচ্ছে তদন্ত ক…
  • ২০ এপ্রিল ২০২৬