এক বিদ্যালয়ের সব শিক্ষক করোনায় আক্রান্ত

১৮ জানুয়ারি ২০২২, ০৪:৩০ PM
কুমিল্লার লাকসাম উপজেলার পশ্চিমগাঁও মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়

কুমিল্লার লাকসাম উপজেলার পশ্চিমগাঁও মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় © ফাইল ছবি

কুমিল্লার লাকসাম উপজেলার পশ্চিমগাঁও মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ আট শিক্ষকের করোনা শনাক্ত হয়েছে। এ ঘটনায় স্কুলটি বন্ধ ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার (১৮ জানুয়ারি) বিকেলে লাকসাম উপজেলা শিক্ষা কর্মকর্তা আবদুল্লাহ আল মামুন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ওই স্কুলের সব শিক্ষক করোনায় আক্রান্ত। খবর পেয়ে আমরা দুপুর ১২টায় প্রতিষ্ঠানটি বন্ধ ঘোষণা করি। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত স্কুল বন্ধ থাকবে।

করোনা আক্রান্তরা হলেন- প্রধান শিক্ষক সম্পা রানী শাহা, সহকারী শিক্ষক মো. শাহ আলম, মো. একরামুল হক খন্দকার, মন্টু চন্দ্র ঘোষ, উম্মে কুলসুম, বিলকিছ নাসরিন, কামরুন্নাহার ও রুবিনা ইসলাম।

আরো পড়ুনঃ সবচেয়ে বেশি মানসিক সমস্যায় ভুগছে শিক্ষার্থীরা: গবেষণা

প্রধান শিক্ষক সম্পা রানী শাহা বলেন, শনিবার আমি ও আমার এক সহকারী জ্বরের কারণে ছুটি কাটিয়েছি। রোববার আমি প্রতিষ্ঠানে উপস্থিত হলেও পরদিন আরও দুই শিক্ষককে অসুস্থতা অনুভব করতে দেখি। মঙ্গলবার স্কুলে আসার আগেই আমি এবং আমার স্বামী লাকসাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনা পরীক্ষা করতে যাই। দুজনেরই রেজাল্ট পজিটিভ আসে। পরে স্কুলে এসে পুরুষ শিক্ষকদের করোনা পরীক্ষা করতে পাঠাই। তাদেরও রেজাল্ট পজিটিভ আসায় নারী শিক্ষকদের পরীক্ষা করা হয়। তাদেরও রেজাল্ট পজিটিভ আসে। বিষয়টি লাকসাম উপজেলা শিক্ষা কর্মকর্তা আবদুল্লাহ আল মামুনকে অবগত করি। পরবর্তীতে তিনি স্কুল বন্ধের ঘোষণা দেন।

এদিকে সোমবার (১৭ জানুয়ারি) লাকসাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ডা. সাইফুল আলম, লাকসাম পৌরসভার নির্বাহী প্রধান কর্মকর্তা নিলোপার চৌধুরী ও নির্বাহী প্রকৌশলী জসিম উদ্দিনের করোনা শনাক্ত হয়।

 

কারিগরি ত্রুটিতে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিট …
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
কারিগরির শিক্ষক-কর্মচারীদের সেপ্টেম্বরের বিল সাবমিটের নির্দ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
দ্রুত বদলির ফল প্রকাশের দাবিতে মাউশি ডিজিকে স্মারকলিপি
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
৫ আগস্টের পর পুলিশ বাদী হয়ে একটিও মিথ্যা ও গায়েবি মামলা করে…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ডেঙ্গুর বিস্তার রোধে নওগাঁয় ছাত্রদলের পরিচ্ছন্নতা অভিযান
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, ক্লাস বর্জন …
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9