বউয়ের মুখে কবুল শুনার মতো আনন্দ পেলাম

১৬ জানুয়ারি ২০২২, ০৭:২২ PM
শামীম ওসমান

শামীম ওসমান © ফাইল ছবি

নারায়ণগঞ্জে মেয়র নির্বাচনে প্রথমবারের মতো ইভিএমে ভোট দিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন শামীম ওসমান। প্রথমবার ইভিএমে ভোট দেওয়ার অনুভূতি কী- জানতে চাওয়া হলে তিনি বলেন, ‘আমার বউ যখন “কবুল” বলেছিল, সেরকম আনন্দ হলো ইভিএমে ভোট দিয়ে।’

রবিবার ১৬ জানুয়ারি নাসিক নির্বাচনের ভোটগ্রহণের শেষ সময়ে বিকেল ৩টা ২৯ মিনিটে রিকশায় চড়ে আদর্শ স্কুল কেন্দ্রেই উপস্থিত হন শামীম ওসমান ।

আরও পড়ুন: এখনই শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের চিন্তা করছি না: শিক্ষামন্ত্রী

শামীম ওসমান কখন, কোন কেন্দ্রে কখন ভোট দেবেন, তা নিয়ে দিনভর আলোচনা চলেছে স্থানীয়দের মাঝে। শেষ পর্যন্ত ভোট শেষ হওয়ার ৩০ মিনিট আগে সাংসদ সদস্য শামীম ওসমান কেন্দ্রে যান। এসেই তিনি সংবাদকর্মীদের বলেন, ‘ঠিক সময়ে এসেছি, আগে ভোট দিয়ে আসি।’

এক সংবাদকর্মীর প্রশ্নের উত্তরে তিনি বললেন, ‘প্রথমবার ইভিএমে ভোট দিয়ে কতটা আনন্দ পেলাম? আমার বউ যখন ‘কবুল’ বলেছিল, সেরকম আনন্দ হলো ইভিএমে ভোট দিয়ে।’

আর পড়ুন: যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা শাস্তি নয়, সতর্কতা: কৃষিমন্ত্রী

এর আগের নির্বাচন প্রকাশ্যে নৌকা মার্কায় সিল মেরে সেটা সবাইকে দেখিয়ে বাক্সে ফেলে আলোচনার জন্ম দিয়েছিলেন এই সংসদ সদস্য। তবে এবার ইভিএমে সেই সুযোগ ছিল না।

 

শ্রম অধিকার, শ্রমিক সুরক্ষা ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা…
  • ৩১ মার্চ ২০২৬
খুব কঠিন পথে আছি, আপনারা আমাকে হেল্প করুন: চিকিৎসকদের সহযোগ…
  • ৩১ মার্চ ২০২৬
সাতক্ষীরায় তেল সংকটে মোটরসাইকেল বাজারে ধস, বাড়ছে ব্যাটারিচা…
  • ৩১ মার্চ ২০২৬
গাইড বই বাণিজ্যের অভিযোগ শিক্ষক সমিতির বিরুদ্ধে, তদন্তে ‘ধী…
  • ৩১ মার্চ ২০২৬
মিরসরাই বসতঘর থেকে অজগর উদ্ধার
  • ৩১ মার্চ ২০২৬
৯ মাস বয়সী শিশু রাইয়ানের চিকিৎসায় পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্…
  • ৩১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence