আইভী বিপুল ভোটে জয়লাভ করবেন: তথ্যমন্ত্রী

১৫ জানুয়ারি ২০২২, ১০:১৯ PM
আইভী ও ড. হাসান মাহমুদ

আইভী ও ড. হাসান মাহমুদ © ফাইল ছবি

আগামীকাল রবিবার (১৬ জানুয়ারি) নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনের ভোটগ্রহণ শুরু হবে। এই নির্বাচন প্রসঙ্গে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, নারায়ণগঞ্জের মানুষের মধ্যে নির্বাচন নিয়ে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা রয়েছে এবং তা বজায় রেখে স্বচ্ছ, সুন্দর নির্বাচনের জন্য নির্বাচন কমিশন যেভাবে শক্ত হাতে কাজ করছে, তাতে জনগণের রায়ই প্রতিফলিত হবে। আশা করি সেই রায়ে আওয়ামী লীগের প্রার্থী সেলিনা হায়াৎ আইভী বিপুল ভোটে জয়লাভ করবেন।

শনিবার (১৫ জানুয়ারি) বিকেলে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে অল ইউরোপিয়ান আওয়ামী লীগের সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগ সভাপতি এম নজরুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুজিবুর রহমানের পরিচালনায় আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. শাম্মী আহমেদ, উপ-প্রচার সম্পাদক আমিনুল ইসলাম আমিন, কার্যনির্বাহী সদস্য সৈয়দ আব্দুল আউয়াল শামীম, অস্ট্রেলিয়া আওয়ামী লীগ সভাপতি সিরাজুল ইসলাম প্রমুখ সভায় অংশ নেন।

আরও পড়ুন: বুয়েটের হলে করোনার হানা, আক্রান্ত ২৪

সভায় তথ্যমন্ত্রী বলেন, নির্বাচনের আর দু'বছরের কম সময় বাকি। এই নির্বাচনে আমাদের প্রচারণার একটি বড় মাধ্যম হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যম। আপনারা দেখছেন, আমাদের বিরুদ্ধাচারীরা, দেশের বিরুদ্ধাচারীরা দেশের বিরুদ্ধে যত ধরনের ষড়যন্ত্র, অপপ্রচার চালাচ্ছে, তার একটি বড় প্লাটফর্ম হিসেবে সোশ্যাল মিডিয়াকে বেছে নিয়েছে। তারা বিদেশে বসে অপপ্রচার চালায়, বিভ্রান্তি ছড়ায়, গুজব রটায়।

বিদেশে বসে দেশবিরোধী ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট দেশের আওয়ামী লীগ নেতাদের সোচ্চার হওয়ার আহ্বান জানান হাছান মাহমুদ। তিনি বলেন, তারা যেসমস্ত দেশে বসে এগুলো করে, সেসব দেশে আওয়ামী লীগের নেতৃবৃন্দ আছেন, কমিটিও আছে কিন্তু অপপ্রচারের বিরুদ্ধে যে পরিমাণ সোচ্চার হওয়া প্রয়োজন, অনেক ক্ষেত্রে তা পাওয়া যাচ্ছে না।

ড. হাছান বলেন, 'বিএনপি-জামায়াত সাম্প্রদায়িক অপশক্তি দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির জন্য বিদেশে অপপ্রচার চালাচ্ছে, সে সব দেশের আইনপ্রণেতাদের বিভ্রান্ত করার অপচেষ্টা চালাচ্ছে।

জ্বালানি তেলের সংকট ‘সংসদের ভেতরে নাই, সংকটটা বাইরে’
  • ২০ এপ্রিল ২০২৬
মাদ্রাসা শিক্ষকদের বদলি নিয়ে সর্বশেষ যা জানাল অধিদপ্তর
  • ২০ এপ্রিল ২০২৬
জ্বালানি সংকটে বৈদ্যুতিক গাড়ির দিকে ঝুঁকছে ইউরোপ
  • ২০ এপ্রিল ২০২৬
সরকারি সংগীত কলেজের মেইন গেটে তালা লাগিয়ে দিলেন একদল শিক্ষা…
  • ২০ এপ্রিল ২০২৬
নগরীর চাকচিক্যের অন্তরালে বিপন্ন পক্ষিকুল
  • ২০ এপ্রিল ২০২৬
আমার সঙ্গে অন্য নারীর তুলনা করে আমার বিজয়কে কলুষিত করছেন
  • ২০ এপ্রিল ২০২৬