‘গায়েবি’ মামলায় ঢাবি অধ্যাপক তাজমেরী কারাগারে

১৫ জানুয়ারি ২০২২, ০৮:২৭ AM
অধ্যাপক তাজমেরী এস এ ইসলাম ও ঢাবি লোগো

অধ্যাপক তাজমেরী এস এ ইসলাম ও ঢাবি লোগো © ফাইল ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক তাজমেরী এস এ ইসলামকে গ্রেপ্তারের পর কারাগারে পাঠানো হয়েছে। পরিবারের দাবি ‘গায়েবি’ মামলায় তাকে আটক করা হয়েছে।

তাজমেরী এস এ ইসলাম সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা ছিলেন। গত বৃহস্পতিবার উত্তরা পশ্চিম থানা পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। বর্তমানে তিনি কাশিমপুর কারাগারে রয়েছেন।

আরও পড়ুন: গণরুমে থাকতেন করোনায় আক্রান্ত ঢাবি শিক্ষার্থী সাজ্জাদ

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ২০১৮ সালের ১১ সেপ্টেম্বর রাজধানীর উত্তরা পশ্চিম থানার একটি নাশকতার মামলায় অভিযোগপত্রে আসামি করা হয় তাজমেরী ইসলামকে। ওই মামলাল আসামি হওয়ার পর তিনি আদালতে হাজিরা দেননি। এ কারণে তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।

তবে তার পরিবারের দাবি, উত্তরা এলাকায় মারামারি ও বিস্ফোরক নিয়ে গাড়িতে হামলার চেষ্টার অভিযোগে তাজমেরীর বিরুদ্ধে মামলা হয়। এ মামলাটি গায়েবি মামলা। রাজনৈতিক প্রতিহিংসার কারণে তাঁকে হয়রানি করা হচ্ছে।

আরও পড়ুন: প্রতারক স্বামীকে তালাক দিলেন ঢাবি ছাত্রী

তাজমেরীর স্বামী মো. শহীদুল ইসলাম গণমাধ্যমকে বলেন, তাজমেরীর বিরুদ্ধে অহেতুক মামলা হয়েছে। কাশিমপুর কারাগারে তাঁকে খুব খারাপ অবস্থার মধ্যে রাখা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন সাবেক অধ্যাপককে যেভাবে হেনস্তা করা হচ্ছে, তাতে মনে হয় দেশে কোনো আইনকানুন নেই। মানবাধিকার বলতেও কিছু নেই।

জানতে চাইলে উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আখতারুজ্জামান ইলিয়াস জানান, আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা থাকায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। আমরা শুধু আদালতের আদেশ বাস্তবায়ন করেছি। কোন থানায় মামলা হয়েছে, কী নিয়ে মামলা সে বিষয়ে কোনো তথ্য আমার জানা নেই।

হাতকড়াসহ পালিয়ে যাওয়া আওয়ামী লীগ নেতা ফের গ্রেপ্তার
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
চাকরির প্রলোভনে টাকা নেওয়া, শিক্ষার্থীদের হয়রানির অভিযোগ হা…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
ভর্তি পরীক্ষার জন্য আমি কোনো কোচিং সেন্টারে যাইনি
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
জুনিয়র এক্সিকিউটিভ নিয়োগ দেবে আকিজ ফুড, আবেদন ২০ সেপ্টেম্বর…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
মক্কাসহ তিন শহরে রেড অ্যালার্ট জারি করল সৌদি আরব 
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
হাম ও উপসর্গে গত ২৪ ঘণ্টায় ৬ মৃত্যু
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9