চারঘাটে নানা কর্মসূচির মধ্য দিয়ে ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

০৪ জানুয়ারি ২০২২, ০৯:১১ PM
ছাত্রলীগের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

ছাত্রলীগের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন © টিডিসি ছবি

নানা কর্মসূচির মধ্য দিয়ে রাজশাহীর চারঘাটে উদযাপিত হয়েছে ছাত্রলীগের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী। আজ মঙ্গলবার (৪ জানুয়ারি) বিকেল ৪টার দিকে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে থেকে উপজেলা ছাত্রলীগের সভাপতি আল মামুন তুষারের সভাপতিত্বে এবং উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রায়হানুল হক রানার নেতৃত্বে বর্ণাঢ্য র‌্যালি, ছাত্র সমাবেশ ও কেক কেটে দিনটি উদযাপন করা হয়েছে।

বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে উপজেলা সদরে অবস্থিত চারঘাট বাজারের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে। র‌্যালি শেষে উপস্থিত নেতৃবৃন্দ উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত ছাত্র সমাবেশে অংশগ্রহণ করেন। 

আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ আনোয়ার হোসেন এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক ছাত্রনেতা, তরুণ প্রজন্মের আইকন চারঘাট পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র ইকরামুল হক। এছাড়াও আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের প্রায় কয়েক হাজার নেতাকর্মী এই সমাবেশে উপস্থিত ছিলেন।

সবশেষ আমন্ত্রিত অতিথিদের সঙ্গে নিয়ে উপজেলা ছাত্রলীগের সভাপতি-সাধারণ সম্পাদকের উপস্থিতিতে কেক কাটা হয়েছে।

উল্লেখ্য যে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতে গড়া ঐতিহ্যবাহী ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের বাংলাদেশের জনগণের অধিকার আদায়ে বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলন ও সংগ্রামে বলিষ্ঠ নেতৃত্ব দিয়ে আসছে ঐতিহ্যবাহী এই ছাত্রসংগঠনটি।

প্রতিষ্ঠাকালে সংগঠনটির নাম ছিল ‘পূর্ব পাকিস্তান মুসলিম ছাত্রলীগ’। পাকিস্তান আমলে ‘মুসলিম’ শব্দটি বাদ দেওয়া হয়। স্বাধীনতার পর নাম হয় ‘বাংলাদেশ ছাত্রলীগ’। সংগঠনটি প্রতিষ্ঠার পর থেকে ১৯৫২ সালের ভাষা আন্দোলন, ১৯৬৬ সালের ছয় দফা, ১৯৬৯-এর গণঅভ্যুত্থান, ১৯৭১-এর স্বাধীনতা যুদ্ধ আর নব্বইয়ের স্বৈরাচারবিরোধী আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করে।

সড়ক অবরোধ, ছাত্র-শিক্ষক অনশনসহ কয়েকদিনে যেসব ঘটনা ঘটলো বরিশ…
  • ২০ এপ্রিল ২০২৬
এনসিপির সদস্য হলেন ইবির বৈছাআ'র আহবায়ক সুইট
  • ২০ এপ্রিল ২০২৬
এনসিপিতে যে পদ পেলেন জুনায়েদ-রাফে সালমানরা
  • ২০ এপ্রিল ২০২৬
শেকৃবিতে নিষিদ্ধ ছাত্রসংগঠন ছাত্রলীগের কমিটি ঘোষণা
  • ২০ এপ্রিল ২০২৬
‘সুরভি স্কুল’ পরিদর্শন করলেন মার্কিন বিশেষ দূত, শিশু কল্যাণ…
  • ২০ এপ্রিল ২০২৬
‘সংসদের কেনাকাটায় হরিলুট’ সংবাদ আমলে নিয়ে গঠন হচ্ছে তদন্ত ক…
  • ২০ এপ্রিল ২০২৬