সৈয়দ আশরাফের তৃতীয় মৃত্যুবার্ষিকী আজ

০৩ জানুয়ারি ২০২২, ০১:০৮ PM
সৈয়দ আশরাফুল ইসলাম

সৈয়দ আশরাফুল ইসলাম © সংগৃহীত

আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামের তৃতীয় মৃত্যুবার্ষিকী আজ। ২০১৯ সালের এই দিন তিনি ব্যাংককের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। পরে বনানী কবরস্থানে তাকে দাফন করা হয়। আওয়ামী লীগসহ বিভিন্ন সংগঠন আজ তার কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।

১৯৫২ সালের ১ জানুয়ারি ময়মনসিংহে জন্মগ্রহণ করেন সৈয়দ আশরাফ। তার পিতা সৈয়দ নজরুল ইসলাম ছিলেন জাতীয় চার নেতার একজন। মুজিবনগর সরকারে তিনি অস্থায়ী রাষ্ট্রপতি ছিলেন। মুক্তিযোদ্ধা সৈয়দ আশরাফ ছাত্রজীবন থেকেই ছাত্রলীগের রাজনীতিতে জড়িত ছিলেন। স্বাধীনতার পর তিনি ময়মনসিংহ জেলার ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছিলেন। এছাড়া তিনি ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সহ-প্রচার সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেন। 

আরও পড়ুন- শৈত্যপ্রবাহ আসছে

পিতার মৃত্যুর পর যুক্তরাজ্যে চলে যান আওয়ামী লীগের সাবেক এই সাধারণ সম্পাদক। ১৯৯৬ সালে তিনি দেশে ফিরে আসেন এবং কিশোরগঞ্জ সদর আসন থেকে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হিসেবে প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হন। এ সময় তিনি বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।

আরও পড়ুন- মদ্যপানে রুয়েট শিক্ষার্থী মুহিতের মৃত্যু

২০০১ সালের ১ অক্টোবরে অনুষ্ঠিত অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে পুনরায় তিনি নির্বাচিত হন। ২০০৮ সালের নির্বাচনেও তিনি সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। ২০১৫ সালের ১৬ জুলাই জনপ্রশাসন মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব নেন। ২০১৮ সালের ৩০ জানুয়ারির নির্বাচনে তিনি জয়লাভ করলেও শপথ গ্রহণের আগেই তিনি মারা যান।

পরিবারতন্ত্রের রাজনীতি বন্ধ করতে আমিরের সেক্রিফাইস স্মরণীয় …
  • ২০ এপ্রিল ২০২৬
একসঙ্গে বিষপান করল যুগল, প্রেমিকার মৃত্যু, হাসপাতালে প্রেমিক
  • ২০ এপ্রিল ২০২৬
সড়ক অবরোধ, ছাত্র-শিক্ষক অনশনসহ কয়েকদিনে যেসব ঘটনা ঘটলো বরিশ…
  • ২০ এপ্রিল ২০২৬
এনসিপির সদস্য হলেন ইবির বৈছাআ'র আহবায়ক সুইট
  • ২০ এপ্রিল ২০২৬
এনসিপিতে যে পদ পেলেন জুনায়েদ-রাফে সালমানরা
  • ২০ এপ্রিল ২০২৬
শেকৃবিতে নিষিদ্ধ ছাত্রসংগঠন ছাত্রলীগের কমিটি ঘোষণা
  • ২০ এপ্রিল ২০২৬