স্কুল শিক্ষিকার শয়ন কক্ষ থেকে যুবক আটক

৩১ ডিসেম্বর ২০২১, ০২:১২ PM
অনৈতিক সম্পর্ক করতে গিয়ে স্কুল শিক্ষিকাসহ যুবক আটক

অনৈতিক সম্পর্ক করতে গিয়ে স্কুল শিক্ষিকাসহ যুবক আটক © প্রতীকী ছবি

পাবনার চাটমোহরে অনৈতিক সম্পর্কে জড়িত থাকার অভিযোগে আয়শা খাতুন (৩৬) নামের এক স্কুল শিক্ষিকা ও তার প্রেমিক আব্দুর রহিম (৩৩) নামের এক যুবককে আটক করেছে এলাকাবাসী।

বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) বেলা ১১টার দিকে ওই শিক্ষিকার নিজ শয়ন কক্ষ থেকে তাদের আটক করে পুলিশ।

আরও পড়ুন: ঢাবির ক্যান্টিন বয় জাবেদ পেয়েছে জিপিএ-৫, হতে চান ডাক্তার

আটক আয়শা খাতুন চিনাভাতকুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষিকা ও নিমাইচাড়া ইউনিয়নের মির্জাপুর গ্রামের আনিছুর রহমানের মেয়ে। শিক্ষিকার সাথে আটক কথিত প্রেমিক আব্দুর রহিম উপজেলার ছাইকেলা ইউনিয়নের কাঠেঙ্গা গ্রামের মৃত ছফুর প্রামাণিকের ছেলে।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, অবিবাহিত স্কুল শিক্ষিকা আয়শা খাতুনের বাড়িতে তার কথিত প্রেমিক আব্দুর রহিম গোপনে মাঝে মধ্যেই যাওয়া আসা করে। তাদের চলাফেরায় এলাকাবাসীর সন্দেহ হলে এলাকার কিছু যুবক তাদের নজরে রাখতে থাকেন। বুধবার রাতে ঐ শিক্ষিকার বাড়ির আশে পাশে যুবক রহিম ঘোরাঘুরি করতে থাকে এবং দিবাগত রাত ১১টার পরে সে শিক্ষিকার বাড়িতে প্রবেশ করে। এরপর রাতে সেখানে কাটিয়ে শিক্ষিকার বেডরুম থেকে ভোর রাতে বের হতে লাগলে এলাকাবাসী ঐ বাড়ির সামনে গিয়ে অবস্থান করে এবং যুবকের বের হওয়ার সব রাস্তা বন্ধ করে দেয়। পরে দলে দলে উৎসুক মানুষ ঐ বাড়ির সামনে ভিড় করতে থাকে।

আরও পড়ুন: ভ্যানের প্যাডেল ঘুরায়ে সংসার চালানো আদর পেলেন জিপিএ-৫

স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে নিমাইচড়া ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান নুর জাহান বেগম মুক্তি ঘটনাস্থলে উপস্থিত হলে হান্ডিয়াল তদন্ত কেন্দ্রের পুলিশ বৃহম্পতিবার বেলা ১১টার দিকে হাজির হয়ে দুজনকে সেখান থেকে উদ্ধার করে নিয়ে যায়।

ঘটনার বিষয়ে হান্ডিয়াল তদন্ত কেন্দ্রের আইসি এসএম নুরুজ্জামান বলেন, তাদের উদ্ধার করে চাটমোহর থানায় প্রেরণ করা হয়েছে।

আরও পড়ুন: তরুণদের জন্য নিরাপদ ইন্টারনেট নিশ্চিত করার আহ্বান

এ বিষয়ে চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আনোয়ার হোসেন বলেছেন, এমন ঘটনা আমরা জানার পরে এবং সেখানে অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে যুগলদ্বয়কে উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। গ্রামের কেউ যদি অভিযোগ দেয় তবে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করবো। এছাড়াও ঐ মহিলাও যদি অভিযোগ দেয় তবুও আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করবো।

বিশ্বের শীর্ষ ধনীর তালিকায় এখন কত নম্বরে বিল গেটস?
  • ১৪ নভেম্বর ২০২৬
পাঁচ বছরে ক্যান্সার চিকিৎসা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে চায় …
  • ১৪ নভেম্বর ২০২৬
এইচএসসির ফল পুনর্মূল্যায়নের সময় নিয়ে শিক্ষামন্ত্রীর বক্তব্য…
  • ১৪ নভেম্বর ২০২৬
বাংলাদেশ-পাকিস্তান নয়, শিরোপায় চোখ ভারতের
  • ১৪ নভেম্বর ২০২৬
মুক্তি পেলেন ‘নন-পলাতক আওয়ামী লীগ’ সভাপতি কামাল উদ্দিন
  • ১৪ নভেম্বর ২০২৬
ইবতেদায়ি ও দাখিল বৃত্তি পরীক্ষায় ক্যালকুলেটর ব্যবহার নিয়ে ব…
  • ১৪ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950