ঢাবির ক্যান্টিন বয় জাবেদ পেয়েছে জিপিএ-৫, হতে চান ডাক্তার

৩১ ডিসেম্বর ২০২১, ০১:১৯ PM
মো. জাবেদ হোসেন

মো. জাবেদ হোসেন © টিডিসি ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বিজয় একাত্তর হলের ক্যান্টিনে কর্মরত মো. জাবেদ হোসেন নামের এক ক্যান্টিন বালক এসএসসি পরীক্ষায় বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ-৫ পেয়েছেন। জাবেদ নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার জনতা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী। সে ইতোপূর্বে ওই স্কুল থেকেই জেএসসি পরীক্ষায়ও জিপিএ-৫ এবং সাধারণ গ্রেডে মেধাবৃত্তি পেয়েছিল।

আরও পড়ুন: জেএসসি-জেডিসির প্রভাব এসএসসিতে, বুক ভেঙেছে অনেকের

জাবেদ নারায়ণগঞ্জ জেলার রুপগঞ্জের টেকদাশের দিয়া গ্রামের মো. রমজান আলীর ছেলে। তার বাবা গ্রামের কুটির শিল্পে কাজ করেন। এক প্রকার টানাপোড়নের মধ্য দিয়েই চলে তাদের সংসার। চরম অর্থনৈতিক সংকটেও বাবা-মা জাবেদকে পড়াশোনা করিয়েছেন এবং যেকোনো মূল্যে ছেলের স্বপ্ন পূরণ হোক সেটাই চান তারা। জাবেদের স্বপ্ন হল, সে বড় হয়ে ডাক্তার হবে।

আরও পড়ুন: ভ্যানের প্যাডেল ঘুরায়ে সংসার চালানো আদর পেলেন জিপিএ-৫

জিপিএ-৫ পাওয়ার অনুভূতি জানতে চাইলে জাবেদ বলেন, “এ প্লাস পেয়ে আমার অনেক ভালো লাগছে। আমি এখন ভালো একটি কলেজে পড়তে চাই। আমার ও পরিবারের স্বপ্ন যে, বড় হয়ে ডাক্তার হবো।”

আরও পড়ুন: বাবার লাশ রেখে পরীক্ষা দেওয়া সেই সিনথিয়া পেল ৪.৯৪

সে আরও বলেন, ডাক্তার হওয়ার স্বপ্ন পূরণ করে আমার বাবা-মায়ের মুখে হাসি ফুটাতে চাই এবং দেশ ও জাতির জন্য কাজ করতে চাই। আমি সকলের দোয়া ও ভালবাসা চাই।

এ বছর নয়টি সাধারণ শিক্ষাবোর্ড, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাবোর্ড মিলে এবার পাসের হার ৯৩.৫৮। এবার এসএসসি ও সমমানে মোট পরীক্ষার্থী ছিল ২২ লাখ ৪০ হাজার ৩৯৫ জন। এর মধ্যে উত্তীর্ণ হয়েছে ২০ লাখ ৯৬ হাজার ৫৪৬ জন।

আরও পড়ুন: ভোটে ফেল করলেও এসএসসি পাস করেছেন রবি

মাদ্রাসা শিক্ষাবোর্ডে এবার পাসের হার ৯৩.২২ শতাংশ। মোট পরীক্ষার্থী ছিল ২ লাখ ৯২ হাজার ৫৬৯ জন। জিপিএ ফাইভ পাওয়া শিক্ষার্থী ১৪ হাজার ৩১৩ জন।

আর কারিগরি শিক্ষাবোর্ডে ১ লাখ ৫৫ হাজার ৫১৪ জন পরীক্ষার্থীর মধ্যে পাসের হার ৮৮.৪৯ শতাংশ। জিপিএ ফাইভ পাওয়া শিক্ষার্থী ৫ হাজার ১৮৭ জন।

এবারের পরীক্ষায় মোট ছেলে পরীক্ষার্থী ছিল ১১ লাখ ৪২ হাজার ৯৪ জন। এর মধ্যে উত্তীর্ণ হয়েছে ১০ লাখ ৫৮ হাজার ৬২৮ জন। আর মেয়ে পরীক্ষার্থী ছিল ১০ লাখ ৯৮ হাজার ৩০১ জন। উত্তীর্ণ হয়েছে ১০ লাখ ৩৭ হাজার ৯১৮ জন।

অপহৃত হতে যাচ্ছিলেন এমবাপ্পে, তদন্তে উঠে এল চাঞ্চল্যকর তথ্য
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
দুদককে বিরোধী দল দমনের হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে: আস…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
অনলাইনে শিক্ষকদের নিবন্ধন প্রক্রিয়া শুরু করল ঢাকা সেন্ট্রাল…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
দুই দিনের মধ্যে শতবর্ষী শিক্ষাপ্রতিষ্ঠানের তালিকা চাইল মাউশি
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য মধ্যপ্রাচ্যের ১১ স্কলারশিপ
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
১১ বছর পর পে স্কেল, দুই বছরে ৩ ধাপে বাস্তবায়ন, মিশ্র প্রতিক…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬