পরিবারের কাছে ফিরলেন নিখোঁজ সেই কলেজছাত্র

২১ ডিসেম্বর ২০২১, ০৪:২৫ PM
শিব্বির আহমেদ

শিব্বির আহমেদ © সংগৃহীত

ফেসবুকে স্ট্যাটাস দিয়ে নিখোঁজ হওয়া কলেজছাত্র শিব্বির আহমেদকে উদ্ধারের পর আজ তার পরিবারের নিকট এসেছে। তাকে পরিবারের কাছে হস্তান্তরের সময় সাথে ছিলেন ময়মনসিংহের কোতোয়ালি মডেল থানা পুলিশ।

আজ মঙ্গলবার (২১ ডিসেম্বর) দুপুরে শিব্বিরের বাবা আব্দুল্লাহ আল ফারুকের হাতে তাকে তুলে দেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ কামাল আকন্দ।

আরও পড়ুন: বিশ্ববিদ্যালয়ে সুযোগ পেয়েও ভর্তি অনিশ্চিত দৃষ্টিপ্রতিবন্ধী সেলিমের

তিনি বলেন, ফেসবুক স্ট্যাটাস দিয়ে ওই শিক্ষার্থী নিখোঁজের বিষয়ে জানার পর আমরা তাকে উদ্ধারে তৎপরতা শুরু করি। এরপর তথ্যপ্রযুক্তি ব্যবহার করে দিনাজপুর শহরের এক ছাত্রাবাসে তার সন্ধান পাওয়া যায়।

গতকাল সোমবার (২০ ডিসেম্বর) গভীর রাতে ময়মনসিংহে পৌঁছে কোতোয়ালি থানা পুলিশ। এরপর পরিবারে খবর দেওয়া হলে শিব্বিরের বাবা আব্দুল্লাহ আল ফারুক থানায় আসেন ও পরে তার কাছে শিব্বিরকে হস্তান্তর করা হয় বলে জানান তিনি।

আরও পড়ুন: শিক্ষা কর্মকর্তাকে থাপ্পড় মেরে বরখাস্ত হলেন মেয়র

এর আগে, আনন্দ মোহন কলেজের ইংরেজি বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র শিব্বির আহমেদ গত শুক্রবার ফেসবুকে স্ট্যাটাস দিয়ে নিখোঁজ হন। তা ছাড়াও তিনি কমিউটার ট্রেনে ময়মনসিংহ থেকে তার বাড়ি জামালপুর যাচ্ছেন বলে পরিবারকে ফোনে জানিয়েছিলেন। তবে শিব্বিরের দেওয়া স্ট্যাটাস দেখে পরিবার তার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করলে ফোন বন্ধ পান।

ওই দিন রাতে কোতোয়ালি মডেল থানায় জিডি করে তার পরিবার। তারপর থেকে পুলিশ তথ্যপ্রযুক্তি ব্যবহার করে তাকে খুঁজতে থাকে। অবশেষে রোববার রাতে দিনাজপুরে তার সন্ধান পায় ময়মনসিংহে কোতোয়ালি মডেল থানা পুলিশ।

আরও পড়ুন: স্বাস্থ্যবিধি না মানলে সংক্রমণ বাড়বে: স্বাস্থ্যমন্ত্রী

শিব্বির আহমেদের বাড়ি জামালপুরের মেলান্দহ উপজেলার মাহমুদপুর ইউনিয়নে বানিয়াবাড়ী এলাকায়। পড়াশোনার জন্য তিনি ময়মনসিংহ নগরীর মীরবাড়ি কলেজ রোড এলাকায় একটি ছাত্রাবাসে থাকতেন।

বন্ধুদের সঙ্গে ঘুরতে গিয়ে পানিতে ডুবে স্কুলছাত্রের মৃত্যু
  • ১৫ এপ্রিল ২০২৬
গুচ্ছের ‘এ’ ইউনিটে প্রথম তৌকির সিদ্দিকী ইশতি
  • ১৫ এপ্রিল ২০২৬
বিশ্বজুড়ে অর্থনৈতিক মন্দার সতর্কতা আইএমএফের
  • ১৫ এপ্রিল ২০২৬
রাজধানীতে ঢাবির বাস দুর্ঘটনা, আহত ৮
  • ১৫ এপ্রিল ২০২৬
গুচ্ছের ‘এ’ ইউনিটের ফল প্রকাশ, পাশের হার ৩০%
  • ১৫ এপ্রিল ২০২৬
নতুন তালিকায় ৩৬ দেশে ভিসা ছাড়াই যেতে পারবেন বাংলাদেশিরা
  • ১৫ এপ্রিল ২০২৬