স্বাস্থ্যবিধি না মানলে সংক্রমণ বাড়বে: স্বাস্থ্যমন্ত্রী

২১ ডিসেম্বর ২০২১, ০১:৫৯ PM
স্বাস্থ্যবিধি না মানলে ওমিক্রনের সংক্রমণ বাড়ার আশঙ্কা স্বাস্থ্যমন্ত্রীর

স্বাস্থ্যবিধি না মানলে ওমিক্রনের সংক্রমণ বাড়ার আশঙ্কা স্বাস্থ্যমন্ত্রীর © সংগৃহীত

মাস্ক না পরা ও স্বাস্থ্যবিধি না মানার কারণে দেশে ওমিক্রনের সংক্রমণ বাড়তে পারে বলে সরকারের আশঙ্কার কথা জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

মঙ্গলবার (২১ডিসেম্বর) সচিবালয়ে তিনি সাংবাদিকদের এই তথ্য দিয়েছেন।

আরও পড়ুন: বুস্টার ডোজ ওমিক্রন মোকাবিলায় সহায়তা করবে: স্বাস্থ্যমন্ত্রী

এসময় তিনি জানান, ‘ওমিক্রন’ বিশ্বের ৯০ দেশে ছড়িয়ে গেছে। আমাদের দেশেও ধরা পড়েছে। কিন্তু মানুষ মাস্ক পরছে না এবং স্বাস্থ্যবিধিও মানছে না। এ জন্য ওমিক্রন বাড়ার আশঙ্কা করছে সরকার।’

জাহিদ মালেক আরও জানিয়েছেন, সারা দেশের মানুষ যাতে আগের মতো স্বাস্থ্যবিধি মেনে চলে, এ জন্য জেলা প্রশাসক ও সিভিল সার্জনদের চিঠি দিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়।

আরও পড়ুন: ওমিক্রন নিয়ে ভয়াবহ হুঁশিয়ারি

করোনা নিয়ন্ত্রণে টিকা কার্যকরী ভূমিকা রাখছে বলে জানান স্বাস্থ্যমন্ত্রী। এছাড়া তিনি আরও জানান, এখন পর্যন্ত টিকার প্রথম ডোজ দেওয়া হয়েছে ৭কোটি, যা ৬০% মানুষ পেয়েছে। আর দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে সাড়ে ৪কোটি, যা পেয়েছে ৩০% মানুষ।

এ সময় তিনি সরকারের টার্গেট উল্লেখ করে জানিয়েছেন, দেশের  ১২ থেকে ১৩ কোটি মানুষকে টিকা দেওয়া হবে। এখন পর্যন্ত মোট দেওয়া হয়েছে শতকরা ৩০ ভাগ মানুষকে।

ছাত্ররাজনীতি নিষিদ্ধ রুয়েটে ছাত্রদলের দেয়াল লিখন, শিক্ষার্থ…
  • ২৩ এপ্রিল ২০২৬
যথাযথ মর্যাদায় আন্তর্জাতিক শ্রমিক দিবস পালন করুন: অ্যাডভোক…
  • ২৩ এপ্রিল ২০২৬
অন্তর্বর্তী সরকারের সময় নিয়োগ পাওয়া দুই রাষ্ট্রদূতের নিয়োগ …
  • ২৩ এপ্রিল ২০২৬
আদানি বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিট বিকল, লোডশেডিংয়ের আশঙ্কা
  • ২৩ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠানপ্রধান নিয়োগের ফল দেখুন এখানে
  • ২২ এপ্রিল ২০২৬
বহুল কাঙ্ক্ষিত প্রতিষ্ঠানপ্রধান নিয়োগ পরীক্ষার ফল প্রকাশ
  • ২২ এপ্রিল ২০২৬