নিবন্ধন ছাড়া ‘ডাক্তার’ ব্যবহার করলে জেল-জরিমানা

১৯ ডিসেম্বর ২০২১, ১১:২৩ AM
নিবন্ধন ছাড়া ডাক্তার ব্যবহার করলে জেল-জরিমানা

নিবন্ধন ছাড়া ডাক্তার ব্যবহার করলে জেল-জরিমানা © ফাইল ফটো

নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণ না হয়ে ডাক্তার পদবী ব্যবহার করা যাবে না। এর ব্যতিক্রম হলে অভিযুক্ত ব্যক্তিতে সর্বোচ্চ এক বছরের জেল অথবা এক লাখ টাকা জরিমানা অথবা উভয় দণ্ডে দণ্ডিত হতে হবে। এছাড়া সরকারি নিবন্ধন ছাড়া কোনো চিকিৎসক ইউনানি বা আয়ুর্বেদিক কলেজ ও হাসপাতালে শিক্ষকতা এবং রোগীকে ব্যবস্থাপত্র দিতে পারবেন না।

এসব বিধান রেখে ‘বাংলাদেশ ইউনানি ও আয়ুর্বেদিক চিকিৎসা শিক্ষা আইন, ২০২১’ প্রণয়ন করা হয়েছে। রোববার (১৯ ডিসেম্বর) গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এই আইন অনুমোদন হতে পারে।

আরও পড়ুন: ছাত্রী হলের সামনে অনৈতিক কর্মকাণ্ড, দেখে ফেলায় যুবককে মারধর

স্বাস্থ্য মন্ত্রণালয় সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ‘বাংলাদেশ ইউনানি ও আয়ুর্বেদিক চিকিৎসা পদ্ধতি আইন-২০১৬’ এর খসড়া মন্ত্রণালয়ে উপস্থাপন করা হয়। এটি যাচাই-বাছাই করে চূড়ান্ত করতে ২০১৮ সালের ১৫ মে তৎকালীন স্বাস্থ্য প্রতিমন্ত্রী (বর্তমান মন্ত্রী) জাহিদ মালেককে আহ্বায়ক করে ৮ সদস্যের কমিটি গঠন করা হয়। যাচাই-বাছাই সাপেক্ষে ২০১৮ সালের ১৮ অক্টোবর কমিটি ‘বাংলাদেশ ইউনানি ও আয়ুর্বেদিক চিকিৎসা পদ্ধতি আইন-২০১৬’ এর খসড়া অনুমোদনসহ পরবর্তী কার্যক্রম গ্রহণের সুপারিশ করে। খসড়া চূড়ান্ত করার লক্ষ্যে গত ১২ জানুয়ারি অংশীজনদের নিয়ে স্বাস্থ্য সচিবের সভাপতিত্বে আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত হয়। বৈঠকে সংশ্নিষ্টরা ইউনানি-আয়ুর্বেদিক খাতের উন্নয়নে বহুমাত্রিক সুপারিশ ও প্রস্তাবনা পেশ করেন। পরবর্তীকালে বাংলাদেশ ইউনানি ও আয়ুর্বেদিক চিকিৎসা শিক্ষা আইন-২০২১-এর খসড়া প্রস্তুত করা হয়।

আরও পড়ুন: মেডিকেলের মাইগ্রেশনের তালিকা প্রকাশ হতে পারে সোমবার

প্রস্তাবিত আইনে নিবন্ধন প্রক্রিয়া সম্পর্কে বলা হয়েছে, বোর্ড স্বীকৃত ইউনানি ও আয়ুর্বেদিক প্রতিষ্ঠান থেকে স্নাতক, স্নাতকোত্তর বা ডিপ্লোমা চিকিৎসা শিক্ষা কোর্সের যোগ্যতাসূচক পরীক্ষায় পাস করা যে কোনো ব্যক্তি কাউন্সিলে আবেদন করতে পারবেন। সংশ্নিষ্টদের পূর্ববর্তী চিকিৎসক রেজিস্ট্রেশন (যদি থাকে) উপযুক্ত কর্তৃপক্ষের কাছে সমর্পণ করতে হবে। বাংলাদেশের বাইরে ইউনানি ও আয়ুর্বেদিক শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ডিপ্লোমা বা স্নাতক ডিগ্রিধারীরাও কাউন্সিলে নিবন্ধনের জন্য আবেদন করতে পারবেন। কাউন্সিল নির্ধারিত পরীক্ষায় উত্তীর্ণ হলে নিবন্ধন দেওয়া হবে।

গণভোট-গুম কমিশনসহ বিভিন্ন অধ্যাদেশ বাতিলের প্রস্তাবের জকসুর…
  • ০৯ এপ্রিল ২০২৬
বিসিবির সংবিধানে এডহক কমিটি বলতে কিছুই নাই: আসিফ মাহমুদ
  • ০৯ এপ্রিল ২০২৬
সংসদে মানবাধিকার কমিশন ও গুম অধ্যাদেশ পাসের আহ্বান
  • ০৯ এপ্রিল ২০২৬
দিল্লির বৈঠকে শেখ হাসিনা-কামালকে ফেরত চাইল ঢাকা
  • ০৯ এপ্রিল ২০২৬
প্রিমিয়ার লিগ আয়োজন নিয়ে যা বললেন তামিম ইকবাল
  • ০৯ এপ্রিল ২০২৬
নরসিংদীতে শিবিরের দুই দিনব্যাপী ‘প্রকাশনা উৎসব’
  • ০৮ এপ্রিল ২০২৬
close