বাংলাদেশিদের ভিসা দেওয়া নিয়ে যে বার্তা দিলেন ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী

০৮ এপ্রিল ২০২৬, ০৮:২২ PM
বাংলাদেশি ভিসা ও ইনসেটে ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস. জয়শঙ্কর

বাংলাদেশি ভিসা ও ইনসেটে ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস. জয়শঙ্কর © টিডিসি সম্পাদিত

বাংলাদেশিদের জন্য ভারতীয় ভিসা, বিশেষ করে চিকিৎসা ও ব্যবসায়িক ভিসা সহজ করা হবে বলে জানালেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস. জয়শঙ্কর। বুধবার (৮ এপ্রিল) বাংলাদেশি পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।

পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান বুধবার (৮ এপ্রিল) নয়াদিল্লিতে ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস. জয়শঙ্কর এবং তেল ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রী শ্রী হরদীপ পুরীর সঙ্গে বৈঠক করেন। বৈঠকগুলোতে প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির এবং ভারতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহ উপস্থিত ছিলেন।

এ ছাড়া মঙ্গলবার (৭ এপ্রিল) ভারতের রাজধানীতে পৌঁছানোর পর সন্ধ্যায় খলিলুর ও হামিদুল্লাহ ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গেও একটি বৈঠক করেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, আলোচনায় উভয়পক্ষ বিভিন্ন ক্ষেত্রে দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ককে এগিয়ে নিয়ে যাওয়ার গুরুত্বের ওপর জোর দেয়। তারা গুরুত্বপূর্ণ আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয় নিয়েও আলোচনা করেন।

ড. খলিলুর রহমান বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সদ্য নির্বাচিত বিএনপি সরকার ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতি এবং পারস্পরিক আস্থা, সম্মান ও উভয়পক্ষের সুবিধার ভিত্তিতে তার পররাষ্ট্রনীতি অনুসরণ করবে।

আলোচিত প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আজমুল হত্যায় খুব…
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
আগের স্কেলেই সেপ্টেম্বরের বেতন, নতুন স্কেলের বকেয়া নিয়ে যা …
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
কারিগরি শিক্ষক বদলি: শূন্যপদের তথ্য দিয়েছে ১৪২১ প্রতিষ্ঠান
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
জনগণের একটু কাইন্ড হওয়া দরকার, সরকারের আর কত ভর্তুকি দেওয়া …
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
মেডিনোভায় ডেন্টাল সার্জন নিয়োগ, আবেদন করতে পারবেন ৪০ বছর বয়…
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
আসিফ নজরুলের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হবে? টি-২০ বিশ্বকাপ…
  • ২২ সেপ্টেম্বর ২০২৬