বাংলামোটরে আর কে টাওয়ারে আগুন

১১ ডিসেম্বর ২০২১, ০১:৩৬ PM
বাংলামোটরে আর কে টাওয়ারে আগুন

বাংলামোটরে আর কে টাওয়ারে আগুন © সংগৃহীত

রাজধানীর বাংলামোটরের আর কে টাওয়ার নামে একটি বহুতল ভবনের পঞ্চম তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার (১২ ডিসেম্বর) দুপুর সোয়া ১২টার দিকে অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে। পরে দুপুর ২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট কাজ করে।

আরও পড়ুন: এইচএসসি পরীক্ষা দিচ্ছে দৃষ্টিহীন সেই চয়ন

ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রোজিনা আক্তার বিষয়টি নিশ্চিত করেছে।

তিনি বলেন, আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট কাজ করেছে। আগুন লাগার কারণ এখনো জানা যায়নি। ক্ষয়ক্ষতির পরিমাণও জানা সম্ভব হয়নি। উদ্ধার কাজ করছে ফায়ার সার্ভিস।

আরও পড়ুন: কমতে পারে রাতের তাপমাত্রা

তিনি আরও বলেন, ভবনে আটকে পড়াদের দীর্ঘ মই দিয়ে উদ্ধারের চেষ্টা করছেন ফায়ার সার্ভিসের কর্মীরা। এ ঘটনায় আহত কয়েকজনকে হাসপাতালে পাঠানো হয়েছে।

হামরোগ বিষয়ক সেমিনার আয়োজন করল এনডিএফ
  • ০৬ এপ্রিল ২০২৬
২০২০ সালের পর হাম রোধে কোনো ক্যাম্পেইন হয়নি
  • ০৬ এপ্রিল ২০২৬
কারিগরি শিক্ষকদের মার্চ মাসের বেতনের চেক ছাড়
  • ০৬ এপ্রিল ২০২৬
ক্ষমতায় থাকা বিএনপির সাংগঠনিক কার্যক্রমে চরম স্থবিরতা
  • ০৬ এপ্রিল ২০২৬
আইপিএলকে ছাড়িয়ে যাবে পিএসএল, বিশ্বাস নাকভির
  • ০৬ এপ্রিল ২০২৬
ক্যাম্পাসের দেয়ালে দেয়ালে গোলাম আযমের ছবি—লেখা ‘আমাকে জুতা …
  • ০৬ এপ্রিল ২০২৬
close