সব জেলায় প্রযুক্তি বিশ্ববিদ্যালয় গড়ে তোলা হবে: শিক্ষা উপমন্ত্রী

১০ ডিসেম্বর ২০২১, ০৯:৩৫ PM
মহিবুল হাসান চৌধুরী

মহিবুল হাসান চৌধুরী © ফাইল ছবি

শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী বলেছেন, দক্ষ মানব সম্পদ তৈরির জন্য দেশের প্রতিটি জেলায় বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলার লক্ষ্যে সরকার কাজ করছে।

শুক্রবার (১০ ডিসেম্বর) বঙ্গবন্ধু আন্তজার্তিক সম্মেলন কেন্দ্রে মুজিব শতবর্ষ উপলক্ষে ‘মুজিব ১০০ আইডিয়া প্রতিযোগিতা’র পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এ কথা জানান তিনি।

প্রতিমন্ত্রী বলেন, দেশের প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত আইসিটি অবকাঠামো গড়ে তুলছে সরকার। দেশের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোতে এসব অবকাঠামোর যথাযথ ব্যবহার নিশ্চিত করতে হবে।

তিনি আরও বলেন, চতুর্থ শিল্প বিপ্লবের প্রযুক্তি পরিচালনা করতে পারে এমন দক্ষ জনসম্পদ গড়ে তুলতে হবে। এক্ষেত্রে তিনি শিক্ষা ক্যারিকুলামে প্রয়োজনীয় পরিবর্তন আনার পরামর্শ দেন।

ট্যাগ: ইউজিসি
বিসিবি নির্বাচনে অংশ নেবেন কিনা, জানালেন তামিম
  • ০৮ এপ্রিল ২০২৬
সাংবাদিকের ওপর হামলার ৭ মাস পর ছাত্রদল নেতা বহিষ্কার
  • ০৮ এপ্রিল ২০২৬
জ্বালানি সাশ্রয়ে অফিস সময় কমাল যবিপ্রবি
  • ০৮ এপ্রিল ২০২৬
পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু, পরিবারে শোকের মাতম
  • ০৮ এপ্রিল ২০২৬
শেষ মুহূর্তের গোলে আর্সেনালের কষ্টার্জিত জয়
  • ০৮ এপ্রিল ২০২৬
অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ৫ শ্যালো মেশিন ধ্বংস
  • ০৮ এপ্রিল ২০২৬
close