তথ্য প্রতিমন্ত্রীর বক্তব্য ব্যক্তিগত: ওবায়দুল কাদের

০৬ ডিসেম্বর ২০২১, ০২:২২ PM
তথ্য প্রতিমন্ত্রী মুরাদ হাসান ও ওবায়দুল কাদের

তথ্য প্রতিমন্ত্রী মুরাদ হাসান ও ওবায়দুল কাদের © ফাইল ছবি

তথ্য প্রতিমন্ত্রী মুরাদ হাসান ভার্চুয়াল আলোচনায় নারী বিদ্বেষমূলক যে বক্তব্য দিয়েছে তা তাঁর ব্যক্তিগত মত বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

সোমবার (০৬ ডিসেম্বর) আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র এবং দলীয় সভাপতি ও সাধারণ সম্পাদকের সঙ্গে মতবিনিময় সভায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা জানান।

ওবায়দুল কাদের বলেন, প্রতিমন্ত্রীর বিষয়টি নিয়ে দলীয় প্রধান শেখ হাসিনার সঙ্গে আলোচনা করবো।

তথ্য প্রতিমন্ত্রী নারী বিদ্বেষমূলক যে বক্তব্য দিয়েছে এতে কি দল বা সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, ‘এটা তাঁর ব্যক্তিগত মন্তব্য হতে পারে। আমাদের দলের বা সরকারের কোন বক্তব্য বা মন্তব্য না। এই ধরনের বক্তব্য কেন সে দিল, অবশ্যই আমি বিষয়টি নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করব।’

এর আগে, গত ৪ ডিসেম্বর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক সাক্ষাৎকারে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মুরাদ হাসান বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও নাতনি জাইমা রহমান সম্পর্কে ‘বিদ্বেষমূলক’ মন্তব্য করেন। এরপর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন মহলে সমালোচনার ঝড় ওঠে।

গ্রেড বৈষম্যের শিকার কলেজের ল্যাব সহকারীরা, নির্বাক মন্ত্রণ…
  • ২১ এপ্রিল ২০২৬
বাংলাদেশ ও কোরিয়ার বিশ্ববিদ্যালয়ের মধ্যে একাডেমিক সহযোগিতার…
  • ২১ এপ্রিল ২০২৬
ফুল ফান্ডেড আন্তর্জাতিক ইন্টার্নশিপের মাধ্যমে অর্জন করুন ক্…
  • ২১ এপ্রিল ২০২৬
ভুয়া ‘ছাত্রী’ পরিচয়ে ঢাকা মেডিকেল থেকে টিকটকার আটক
  • ২১ এপ্রিল ২০২৬
প্রাথমিকে নিয়োগের অপেক্ষায় থাকা ১৪ হাজার প্রার্থীর দুশ্চিন্…
  • ২১ এপ্রিল ২০২৬
২০০ টাকায় বাংলাদেশের ম্যাচ, টিকিট কাটবেন যেভাবে
  • ২১ এপ্রিল ২০২৬