এমপিও জালিয়াতির মামলায় কারাগারে প্রধান শিক্ষক

০৬ ডিসেম্বর ২০২১, ১১:১৯ AM
প্রধান শিক্ষক ধনেশ্বর বর্মন

প্রধান শিক্ষক ধনেশ্বর বর্মন © সংগৃহীত

এমপিও জালিয়াতির দায়ের করা মামলায় ধনেশ্বর বর্মন নামে এক স্কুলের প্রধান শিক্ষককে কারাগারে পাঠিয়েছে পঞ্চগড় আমলী আদালত।

রোববার (৫ ডিসেম্বর) দুপুরে উভয়পক্ষের শুনানি শেষে পঞ্চগড় আমলী আদালত পঞ্চগড়-১ এর বিচারক হুমায়ুন কবির সরকার এ আদেশ দেন।

জানা যায়, আসামী ধনেশ্বর বর্মন পঞ্চগড় সদর উপজেলার বজরা পাড়া নতুনহাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক।

বাদী পক্ষের আইনজীবী হাবিবুল ইসলাম হাবিব বলেন, দীর্ঘ তদন্তের পর বিজ্ঞ আদালত তদন্ত প্রতিবেদন আমলে নিয়ে আসামিদের বিরুদ্ধে সমন জারি করেন। এর পর রোববার ধার্য তারিখে আসামিরা জামিন আবেদনে করলে আদালত গীতারানী রায় চৌধুরী ও তোফাজ্জল হোসেনকে জামিন দিলেও প্রধান শিক্ষক ধনেশ্বর বর্মনের জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণের নির্দেশ দেন আদালত।

আদালত ও বাদী পক্ষের আইনজীবী সূত্রে জানা যায়, রওশনুজ্জামান নামে এক ব্যক্তি বাদী হয়ে প্রধান শিক্ষক ধনেশ্বর বর্মনসহ ওই বিদ্যালয়ের শিক্ষক গীতারানী রায় চৌধুরী ও সহকারী শিক্ষক তোফাজ্জল হোসেনের বিরুদ্ধে স্বাক্ষর জাল করে ভুয়া কাগজপত্র সৃষ্টি করার অভিযোগ তুলে আদালতে এমপিও জালিয়াতির মামলা দায়ের করেন।

হৃদরোগে নিভে গেল ঢামেক ছাত্র রোকনের জীবনপ্রদীপ
  • ১২ এপ্রিল ২০২৬
'ফিলিপনগরের হামলা প্রমাণ করে বিএনপি ইন্টেরিম ২.০ হিসেবে দেশ…
  • ১২ এপ্রিল ২০২৬
চাপের মুখে হতাশ না হতে মেডিকেল শিক্ষার্থীদের কাউন্সেলিংয়ের …
  • ১২ এপ্রিল ২০২৬
ভাল ডাক্তার তৈরিতে বেসরকারি মেডিকেল সবচেয়ে বড় ভূমিকা পালন ক…
  • ১২ এপ্রিল ২০২৬
মব-সহিংসতার মাধ্যমে মাজার ভাঙচুর ও হত্যার ঘটনায় এনসিপি'র নি…
  • ১২ এপ্রিল ২০২৬
কম্বলে মোড়ানো মাথাবিহীন এক নারীর মরদেহ উদ্ধার
  • ১১ এপ্রিল ২০২৬
close