রামপুরায় শিক্ষার্থীদের লাল কার্ড, প্রতীকী লাশের মিছিল কাল

০৪ ডিসেম্বর ২০২১, ১২:৫৮ PM
লাল কার্ড হাতে শিক্ষার্থীরা

লাল কার্ড হাতে শিক্ষার্থীরা © সংগৃহীত

নিরাপদ সড়কের, সড়কের অব্যবস্থাপনা ও দুর্নীতির বিরুদ্ধে রাজধানীর রামপুরায় লাল কার্ড দেখিয়েছেন শিক্ষার্থীরা। এ সময় নতুন কর্মসূচিও ঘোষণা করেন আন্দোলনরত শিক্ষার্থীরা।

শনিবার (৪ ডিসেম্ব) দুপুর ১২টা ১৫ মিনিটে শিক্ষার্থীরা রামপুরা ব্রিজের হাতিরঝিল থানা অংশে লাল কার্ড নিয়ে আন্দোলন করছেন।

আন্দোলনরতদের পক্ষে স্টেট ইউনিভার্সিটির শিক্ষার্থী ইনজামুল হক রামিম বলেন, আমাদের ৯ দফা দাবি আদায়ে আগামীকাল রোববার শাহবাগে প্রতীকী লাশের মিছিল করা হবে। পাশাপাশি সারাদেশে শিক্ষার্থীরা তাদের সুবিধামতো সময়ে শান্তিপূর্ণ মানববন্ধন করবে।

প্রসঙ্গত, ২৯ নভেম্বর (সোমবার) রাত পৌনে ১১টার দিকে রাজধানীর রামপুরা এলাকায় গ্রিন অনাবিল পরিবহনের বাসের চাপায় মাইনুদ্দিন নামের এক শিক্ষার্থী নিহত হন। এ ঘটনায় রাতে সড়ক অবরোধ করে উত্তেজিত জনতা। এ সময় ঘাতক বাসসহ আটটি বাসে আগুন দেওয়া হয়। ভাঙচুর করা হয় আরও চারটি বাস।

খুব কঠিন পথে আছি, আপনারা আমাকে হেল্প করুন: চিকিৎসকদের সহযোগ…
  • ৩১ মার্চ ২০২৬
সাতক্ষীরায় তেল সংকটে মোটরসাইকেল বাজারে ধস, বাড়ছে ব্যাটারিচা…
  • ৩১ মার্চ ২০২৬
গাইড বই বাণিজ্যের অভিযোগ শিক্ষক সমিতির বিরুদ্ধে, তদন্তে ‘ধী…
  • ৩১ মার্চ ২০২৬
মিরসরাই বসতঘর থেকে অজগর উদ্ধার
  • ৩১ মার্চ ২০২৬
৯ মাস বয়সী শিশু রাইয়ানের চিকিৎসায় পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্…
  • ৩১ মার্চ ২০২৬
প্রতিষ্ঠান প্রধান নিয়োগ পরীক্ষায় নতুন নির্দেশনা জারি
  • ৩১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence