জনগণের অধিকার প্রতিষ্ঠা করতে জীবন দেব: নুর

০৩ ডিসেম্বর ২০২১, ০৭:০১ PM
নুরুল হক নুর

নুরুল হক নুর © ফাইল ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের সাবেক ভিপি নুরুল হক নুর বলেছেন, আমাদের উপর হামলা-মামলা করে দমিয়ে রাখা যাবে না। জনগণের অধিকার প্রতিষ্ঠায় প্রয়োজনে জীবন দেব।

শুক্রবার (৩ ডিসেম্বর) জাতীয় প্রেস ক্লাবের সামনে এক বিক্ষোভ সমাবেশে তিনি এসব কথা বলেন। নিরাপদ সড়ক, শিক্ষার্থীদের হাফ ভাড়া ও জ্বালানি তেলের বর্ধিত মূল্য প্রত্যাহারের দাবিতে এই বিক্ষোভ সমাবেশের আয়োজন করে গণঅধিকার পরিষদ।

নুর বলেন, ‘ঢাকা থেকে শুরু করে সারা দেশে ছাত্রদের হাফ ভাড়া কার্যকর করতে হবে, তেলের বর্ধিত দাম কমাতে হবে। ছাত্র আন্দোলনের একজন নেতাকর্মীকেও হয়রানি করা যাবে না। যদি হয়রানি কিংবা মামলা দেওয়া হয়, তাহলে আমরা রাজপথে এসে জবাব দেব। আপনারা (সরকার) ভাবছেন, শুধু বক্তব্যই দিয়ে যাচ্ছি, আপনারা আমলে নিচ্ছেন না। কীভাবে আমলে নিতে হয়- তা আমাদের জানা আছে।’

তিনি আরও বলেন, রামপুরায় এক ছাত্র নিহতের ঘটনায় বিক্ষুব্ধ আমজনতা কয়েকটি বাসে আগুন দিয়েছে। কারা করেছে, সেটি তদন্ত সাপেক্ষে বেরিয়ে আসতে পারে। কিন্তু তার আগেই বিরোধী দলের ওপর দায় চাপিয়ে দেয় সরকার।

ভোলায় ৮৯০ লিটার ডিজেল জব্দ, ব্যবসায়ীকে জরিমানা ৫০ হাজার
  • ০৭ এপ্রিল ২০২৬
প্রধানমন্ত্রীর নির্বাচনী এলাকায় ৫ মন্দিরে সাড়ে ৬ কোটি টাকা …
  • ০৭ এপ্রিল ২০২৬
সরকারি প্রাথমিকে মিড ডে মিলে শিক্ষার্থীরা পেল ‘পঁচা’ বনরুটি
  • ০৭ এপ্রিল ২০২৬
চট্টগ্রামে এনসিপি নেতৃবৃন্দের উপর হামলার প্রতিবাদ
  • ০৭ এপ্রিল ২০২৬
যশোর শিক্ষাবোর্ডে এসএসসি পরীক্ষা পরিচালনার নীতিমালা প্রণয়ন
  • ০৬ এপ্রিল ২০২৬
পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ
  • ০৬ এপ্রিল ২০২৬
close