ওসি থেকে বিসিএস ক্যাডারের এএসপি হলেন ২২ জন

০২ ডিসেম্বর ২০২১, ০৫:৫৮ PM
বাংলাদেশ পুলিশ

বাংলাদেশ পুলিশ © ফাইল ফটো

পরিদর্শক (নিরস্ত্র) থেকে ২২ জনকে বিসিএস পুলিশ ক্যাডারে পদোন্নতি দেওয়া হয়েছে। পদোন্নতি প্রাপ্ত ২২ কর্মকর্তাকে এএসপি হিসেবে পুলিশের বিভিন্ন ইউনিটে বদলি করা হয়েছে।

বৃহস্পতিবার (২ ডিসেম্বর) পুলিশ সদর দপ্তর থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ অধিশাখার উপসচিব ধনঞ্জয় কুমার দাস স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে ২২ জন ওসিকে এএসপি পদে পদোন্নতি দেওয়া হয়েছে। এই কর্মকর্তাদের  বিসিএস (পুলিশ) ক্যাডারের সহকারী পুলিশ সুপার পদে পদোন্নতি প্রদানপূর্বক তাদের চাকরি পুলিশ অধিদপ্তরে ন্যস্ত করা হলো।

পদোন্নতি প্রাপ্তদের তালিকা দেখতে এখানে ক্লিক করুন

 

জেলা প্রশাসনের সঙ্গে ঝালকাঠির দুই সংসদ সদস্যের মতবিনিময় সভা
  • ২২ ফেব্রুয়ারি ২০২৬
‘চাপে পদত্যাগ করিনি, বরং দায়িত্বে থাকতে আমাকে অনুরোধ করা হয়…
  • ২২ ফেব্রুয়ারি ২০২৬
যুক্তরাজ্যে পিএইচডিরত ঢাবি শিক্ষকের মৃত্যু
  • ২২ ফেব্রুয়ারি ২০২৬
ফাঁকা গুলি ছুড়ে বিকাশ কর্মীর টাকা ছিনতাই
  • ২২ ফেব্রুয়ারি ২০২৬
২১ নারীসহ জামায়াতের ৮৮ কর্মপরিষদ সদস্যের তালিকা প্রকাশ
  • ২২ ফেব্রুয়ারি ২০২৬
বিএনপির নেতার মামলায় বৈষম্যবিরোধী ছাত্রনেতা কারাগারে
  • ২২ ফেব্রুয়ারি ২০২৬