ড. ইউনূস যমুনা ছাড়ছেন কবে, জানা গেল

২২ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:৫৮ PM
ড. ইউনূস ও রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা

ড. ইউনূস ও রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা © টিডিসি সম্পাদিত

আগামী ২৮ ফেব্রুয়ারি অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা ছাড়তে পারেন। জুলাই গণ-অভ্যুত্থানের পর প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নেয়ার পর থেকেই সেখানে অবস্থান করছিলেন তিনি। যমুনা ছাড়ার পর গুলশানের নিজ বাসভবনে ফিরে যাবেন ড. ইউনূস।

এদিকে, প্রধান উপদেষ্টা দায়িত্ব ছাড়ার পর আজ রবিবার (২২ ফেব্রুয়ারি) প্রথমবার মিরপুরস্থ ইউনূস সেন্টারে যান ড. মুহাম্মদ ইউনূস।

ড. ইউনূসের যমুনা ছাড়ার সম্ভাব্য তারিখ নিশ্চিত করে সেন্টারটির এক জ্যেষ্ঠ কর্মকর্তা গণমাধ্যমকে জানান, এখানে কিছু সময় অবস্থান করে ড. ইউনূস সবার খোঁজখবর নেন। তবে তিনি এখনই পুরোদমে অফিস করবেন না। মার্চের প্রথম সপ্তাহ থেকে নিয়মিত কার্যক্রম শুরু করবেন। পাশাপাশি গুলশানের বাসভবনে প্রয়োজনীয় প্রস্তুতির কাজ চলছে।

আশা করা যাচ্ছে, আগামী ২৮ ফেব্রুয়ারি তিনি সেখানে উঠতে পারবেন, যোগ করেন এই কর্মকর্তা।

তাছাড়া, আগামী মার্চ মাসের তৃতীয় সপ্তাহে সাসাকাওয়া ফাউন্ডেশনের আমন্ত্রণে জাপান সফরের কথা রয়েছে ড. ইউনূসের। গত ১১ জানুয়ারি জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবের স্ত্রী আকি আবে ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেন।

ওই সময় প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার ফরেন সার্ভিস একাডেমিতে এক ব্রিফিংয়ে সাংবাদিকদের এ তথ্য জানান।

যদি পার আমার পাওনা আদায় করে তোমার বউদির হাতে দিও— চিরকুটে য…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
পাওনা টাকা চাওয়ায় বন্ধুকে হত্যা করে মাটিচাপা
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
 মেঘমল্লার বসুর জ্ঞান ফিরেছে
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিতিতে অধ্যক্ষের স্থায়ী বহিষ্কারের…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
কলাপাতার থালায় খাবার বিতরণ, ধনী গরীব সবাই খেলেন একপাত্রে
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
ডাকসুর উদ্যোগে ৩টি স্মারকগ্রন্থের মোড়ক উন্মোচন
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9