জেলা প্রশাসনের সঙ্গে ঝালকাঠির দুই সংসদ সদস্যের মতবিনিময় সভা

২২ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:১৭ PM
ঝালকাঠি জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলনকক্ষে মতবিনিময় সভায় সংসদ সদস্য রফিকুল ইসলাম জামাল, ইসরাত সুলতানা ইলেন ভুট্টোসহ প্রশাসনের ঊধ্বর্তন কমকর্তারা

ঝালকাঠি জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলনকক্ষে মতবিনিময় সভায় সংসদ সদস্য রফিকুল ইসলাম জামাল, ইসরাত সুলতানা ইলেন ভুট্টোসহ প্রশাসনের ঊধ্বর্তন কমকর্তারা © টিডিসি

ঝালকাঠির সার্বিক উন্নয়ন ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতিতে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছেন নবনির্বাচিত দুই সংসদ সদস্য—ঝালকাঠি-১ আসনের এমপি রফিকুল ইসলাম জামাল ও ঝালকাঠি-২ আসনের এমপি ইসরাত সুলতানা ইলেন ভুট্টো।

রবিবার (২২ ফেব্রুয়ারি) সকাল ১০টায় ঝালকাঠি জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলনকক্ষে জেলা প্রশাসন ও বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানদের সঙ্গে তাদের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. মমিন উদ্দিন। সভায় জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, চলমান উন্নয়ন কর্মকাণ্ডের স্থবিরতা দূরীকরণ ও জনসেবা নিশ্চিতকরণ নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বিশেষ করে অবহেলিত জনপদের রাস্তাঘাট সংস্কার, শিক্ষা ও স্বাস্থ্য খাতের মানোন্নয়ন এবং প্রশাসনিক সেবায় গতি আনার ওপর গুরুত্বারোপ করা হয়।

নবনির্বাচিত দুই সংসদ সদস্য সরকারি প্রতিটি দপ্তরে স্বচ্ছতা বজায় রাখা ও সাধারণ মানুষকে হয়রানিমুক্ত সেবা প্রদানের নির্দেশনা দেন। তারা জেলার শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসন ও রাজনৈতিক দলগুলোর সমন্বিত প্রচেষ্টার আহ্বান জানান।

সভায় উপস্থিত ছিলেন ঝালকাঠির পুলিশ সুপার মিজানুর রহমান, জেলার চার উপজেলা নির্বাহী কর্মকর্তা, জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন সরকারি দপ্তরের প্রধান, বিএনপির স্থানীয় শীর্ষ নেতা এবং জাতীয় ও আঞ্চলিক গণমাধ্যমকর্মীরা।

বক্তব্যে সংসদ সদস্য রফিকুল ইসলাম জামাল বলেন, ‘জনগণ আমাদের ওপর যে আস্থা রেখেছেন, তার প্রতিদান দিতে আমরা বদ্ধপরিকর। দল-মতনির্বিশেষে ঝালকাঠিকে একটি আধুনিক ও বৈষম্যহীন জেলা হিসেবে গড়ে তোলা হবে।’ 

অন্যদিকে সংসদ সদস্য ইসরাত সুলতানা ইলেন ভুট্টো প্রশাসনের কর্মকর্তাদের উদ্দেশে বলেন, ‘সরকারি সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে হবে। কোনো প্রকার অনিয়ম বা দুর্নীতি সহ্য করা হবে না।’

সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মো. মমিন উদ্দিন বলেন, নতুন সংসদ সদস্যদের দিকনির্দেশনায় জেলা প্রশাসন ঝালকাঠির উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাবে।

যদি পার আমার পাওনা আদায় করে তোমার বউদির হাতে দিও— চিরকুটে য…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
পাওনা টাকা চাওয়ায় বন্ধুকে হত্যা করে মাটিচাপা
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
 মেঘমল্লার বসুর জ্ঞান ফিরেছে
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিতিতে অধ্যক্ষের স্থায়ী বহিষ্কারের…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
কলাপাতার থালায় খাবার বিতরণ, ধনী গরীব সবাই খেলেন একপাত্রে
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
ডাকসুর উদ্যোগে ৩টি স্মারকগ্রন্থের মোড়ক উন্মোচন
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9