গোপালগঞ্জে বাজার পরিদর্শনে নবনির্বাচিত সংসদ সদস্য ডা. কে এম বাবর

২২ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:০৬ PM
বাজার পরিদর্শনে সংসদ সদস্য ডা. কে এম বাবর

বাজার পরিদর্শনে সংসদ সদস্য ডা. কে এম বাবর © টিডিসি

রমজান মাস সামনে রেখে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে বাজার পরিদর্শনে নেমেছেন গোপালগঞ্জ-২ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ডা. কে এম বাবর।

রবিবার (২২ ফেব্রুয়ারি) বেলা ১১টায় তিনি জেলা শহরের বড়বাজারের ফলপট্টি, কাঁচাবাজার, চালের আড়ত ও মাছের বাজার পরিদর্শন করেন। এ সময় তিনি ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেন এবং পণ্যের মূল্যতালিকা যাচাই করেন।

বাজার পরিদর্শনে তার সঙ্গে ছিলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইশতিয়াক, নিরাপদ খাদ্য কর্মকর্তা মুন্নী খাতুন, কৃষি বিপণন কর্মকর্তা মো. আরিফ হোসেন, ভোক্তা অধিকার কর্মকর্তা সৈয়দা তামান্না তাছলিম, সদর থানার ওসি মো. আনিচুর রহমানসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে ডা. কে এম বাবর বলেন, ‘আমরা খুবই সতর্ক। এই সরকারের আমলে গোপালগঞ্জে কোনো সিন্ডিকেটের মাধ্যমে কোনো অসাধু ব্যবসায়ী অতিরিক্ত মুনাফা করতে পারবে না। সরকার যেমন সচেতন, তেমনি স্থানীয় প্রশাসনও সর্বোচ্চ সতর্ক রয়েছে।’

তিনি আরও বলেন, ‘রমজান মাসে কোনো অসাধু ব্যবসায়ী সিন্ডিকেট করে বাড়তি সুবিধা নিতে পারবে না। আমরা দ্রব্যমূল্য সাধারণ মানুষের নাগালের মধ্যে রাখতে চেষ্টা করবো। সারা দেশে তারেক রহমান-এর নির্দেশ রয়েছে—দ্রব্যমূল্য যেন সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে থাকে। অতিরিক্ত মুনাফা নেওয়া যাবে না, সিন্ডিকেট করে ব্যবসা করা যাবে না।’

এ সময় তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিয়মিত বাজার মনিটরিং জোরদার করার নির্দেশনা দেন।

নিয়োগপত্রের দাবিতে প্রাথমিক অধিদপ্তরের সামনে আমরণ অনশনে বঞ্…
  • ০৪ অক্টোবর ২০২৬
শাহজালাল বিমানবন্দরে সাড়ে ৪ কেজি সোনা উদ্ধার, বাজারমূল্যে ৮…
  • ০৪ অক্টোবর ২০২৬
বাবার অপূর্ণ স্বপ্ন পূর্ণ হলো মেয়ের হাত ধরে, নুসরাত এখন সহ…
  • ০৪ অক্টোবর ২০২৬
‘জয় বাংলা’ স্লোগান দেওয়ায় কর্মী আটকের পর কর্মকর্তা-কর্মচারী…
  • ০৪ অক্টোবর ২০২৬
সেই বিমানের ধ্বংসাবশেষ মিলল সমুদ্রে, নিখোঁজ যাত্রীরা
  • ০৪ অক্টোবর ২০২৬
মৃত্যুর সঙ্গে লড়ে না ফেরার দেশে চবি ছাত্রী মহুয়া তাসনিম
  • ০৪ অক্টোবর ২০২৬