ফাঁকা গুলি ছুড়ে বিকাশ কর্মীর টাকা ছিনতাই

২২ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:১৫ PM
ফাঁকা গুলি ছুড়ে বিকাশ কর্মীর টাকা ছিনতাই

ফাঁকা গুলি ছুড়ে বিকাশ কর্মীর টাকা ছিনতাই © সংগৃহীত

নারায়ণগঞ্জের বন্দরে ফাঁকা গুলি ছুড়ে আতঙ্ক ছড়িয়ে বিকাশ এজেন্ট কর্মীর কাছে থাকা দুই লাখ ৯২ হাজার টাকা ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। আজ রবিবার (২২ ফেব্রুয়ারি) দুপুরে বন্দরের লক্ষণখোলা এলাকার পাতাকাটা স্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।

ছিনতাইয়ের শিকার বিকাশ এজেন্ট কর্মী রনি (৩৪) বন্দরের নবীগঞ্জ এলাকার মৃত রমজান আলীর ছেলে।

তিনি বলেন, সকালে বাসা থেকে অফিসে যাওয়ার পথে লক্ষণখোলা পাতাকাটা স্ট্যান্ড এলাকায় আসা মাত্র দুজন পথরোধ করে। একজন আমার বুকে পিস্তল ঠেকিয়ে সঙ্গে থাকা সবকিছু দিয়ে দিতে বলে। এসময় কাছে থাকা দুই লাখ ৯২ হাজার টাকা ছিনিযে নেয়। পরে তারা একটি মোটরসাইকেলে চড়ে পালিয়ে যায়। যাওয়ার সময় কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছুঁড়ে।

বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোক্তার আশরাফ উদ্দিন বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্তের পরে বিস্তারিত বলা যাবে। এ বিষয়ে এখনও কেউ অভিযোগ করেনি।

বাংলাদেশ শিল্পকলা একাডেমির নতুন মহাপরিচালক লতিফুল ইসলাম
  • ২৯ নভেম্বর ২০২৬
নজরুল বিশ্ববিদ্যালয়ে ছাত্রী হল লক্ষ্য করে পেট্রোল বোমা নিক্…
  • ২৯ নভেম্বর ২০২৬
সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের ভগ্নিপতি গ্রেপ্তার
  • ২৯ নভেম্বর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ক্যালেন্ডারে ভুল, ৫ কর্মকর্তার বিরুদ্…
  • ২৯ নভেম্বর ২০২৬
আগামী ৫ দিন আবহাওয়া কেমন থাকবে, জেনে নিন
  • ২৯ নভেম্বর ২০২৬
বিইউবিটি ডিনস কাপ ক্রিকেটে চ্যাম্পিয়ন সিএসই বিভাগ ও সিএসএআ…
  • ২৯ নভেম্বর ২০২৬