সিগারেট খাওয়া নিয়ে কলেজ ছাত্রলীগের দুই পক্ষের মারামারি

২৮ নভেম্বর ২০২১, ০৮:৩৩ AM
হাজী মুহাম্মদ মহসীন কলেজ

হাজী মুহাম্মদ মহসীন কলেজ © ফাইল ছবি

চট্টগ্রামে সরকারি হাজী মুহাম্মদ মহসীন কলেজের শিক্ষার্থীদের দুই পক্ষের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। এতে অন্তত তিনজন আহত হয়েছেন। শনিবার (২৭ নভেম্বর) সন্ধ্যার দিকে নগরের চকবাজার থানার দেবপাহাড় এলাকায় এ ঘটনা ঘটে। আহতরা হলেন, কলেজের তৃতীয় বর্ষের ছাত্র নাজিম উদ্দিন, দ্বিতীয় বর্ষের সোহাগ ও জিসান। তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জানা গেছে, সিনিয়রদের সামনে জুনিয়রদের চায়ের দোকানে বসা এবং সিগারেট খাওয়া নিয়ে শিক্ষার্থীদের দুই পক্ষ দ্বন্দ্বে জড়ায়। এক পর্যায়ে তা মারামারিতে রূপ নেয়। আহত শিক্ষার্থীরা ছাত্রলীগের রাজনীতিতে যুক্ত।  

এ বিষয়ে মহসীন কলেজ শাখা ছাত্রলীগের যুগ্ম-আহ্বায়ক মায়মুন উদ্দিন মামুন বলেন, সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বে মারামারি হয়েছে। বড় কিছু হয়নি। ঘটনায় সম্পৃক্তরা কলেজ ছাত্রলীগের সঙ্গে তেমন জড়িত নয়। তারা স্থানীয়ভাবে রাজনীতি করে। 

পাঁচলাইশ থানার পরিদর্শক (তদন্ত) সাদেকুর রহমান  বলেন, দেবপাহাড় এলাকায় সিগারেট খাওয়া নিয়ে মহসিন কলেজের শিক্ষার্থীদের দুই গ্রুপের মধ্যে মারামারি হয়েছে। স্থানীয়রা আহত তিনজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেছেন।  

অনির্দিষ্টকালের বন্ধ সিলেটে সব পেট্রোল পাম্প
  • ০২ এপ্রিল ২০২৬
সংসদ থেকে ওয়াক-আউট, যা বললেন বিরোধীদলীয় নেতা
  • ০২ এপ্রিল ২০২৬
স্বামীর কাছে যাওয়ার আগের দিন ঝুলন্ত অবস্থায় মিলল গৃহবধূর লাশ
  • ০২ এপ্রিল ২০২৬
ব্যক্তি উদ্যোগে মহাসড়ক থেকে ময়লার স্তুপ অপসারণ
  • ০২ এপ্রিল ২০২৬
জ্বালানি সাশ্রয়ে সরকারি অফিস সূচি পরিবর্তনের বিজ্ঞপ্তিটি ভু…
  • ০২ এপ্রিল ২০২৬
দেশের ৯ জেলায় ৬০ কিমি বেগে ঝড়-বৃষ্টির আভাস
  • ০২ এপ্রিল ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence