নামের সিরিয়াল নিয়ে বাগবিতণ্ডা, যুবদল কর্মীর মারধরে স্বেচ্ছাসেবক দল নেতার মৃত্যু

৩১ জানুয়ারি ২০২৬, ১০:৪৮ AM
যুবদল কর্মীর মারধরে স্বেচ্ছাসেবক দল নেতার মৃত্যু

যুবদল কর্মীর মারধরে স্বেচ্ছাসেবক দল নেতার মৃত্যু © সংগৃহীত

নারায়ণগঞ্জের রূপগঞ্জে দলীয় কর্মসূচির তালিকায় নামের সিরিয়াল আগে-পরে দেওয়াকে কেন্দ্র করে বাগবিতণ্ডার জেরে এক যুবদল কর্মীর মারধর ও কিল-ঘুষিতে আজাহার (৪০) নামে স্বেচ্ছাসেবক দল নেতার মৃত্যু হয়েছে। 

শুক্রবার (৩০ জানুয়ারি) রাতে রূপগঞ্জ উপজেলার কাঞ্চন পৌরসভার ত্রিশকাহনীয়া এলাকায় এই ঘটনা ঘটে। নিহত আজাহার কাঞ্চন পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি হিসেবে দায়িত্বরত ছিলেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ৩ জন।

আরও পড়ুন: ফের স্বর্ণের বড় দর পতন, ভরিতে কত?

প্রত্যক্ষদর্শী ও দলীয় নেতাকর্মী সূত্রে জানা গেছে, শনিবারের একটি দলীয় কর্মসূচি সফল করার লক্ষ্যে শুক্রবার সন্ধ্যায় কাঞ্চন পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড বিএনপির কার্যালয়ে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা এক প্রস্তুতি সভায় বসেন। আলোচনার একপর্যায়ে কর্মসূচির তালিকায় নামের অবস্থান ও ক্রম নিয়ে ৯ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সভাপতি সবুজের সঙ্গে যুবদল কর্মী রাজিব হোসেনের তীব্র কথাকাটাকাটি শুরু হয়। বাগবিতণ্ডার একপর্যায়ে রাজিবের সহযোগী হাসানসহ আরও কয়েকজন উত্তেজিত হয়ে স্বেচ্ছাসেবক দল সভাপতি সবুজ, সিনিয়র সহ-সভাপতি আজাহার, যুবদল সভাপতি রিপন ও এমরাতকে মারধর শুরু করেন। 

এ সময় রাজিবের সজোর ঘুষিতে গুরুতর আহত হয়ে আজাহার তাৎক্ষণিক মাটিতে লুটিয়ে পড়েন। পরে তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আজাহারকে মৃত ঘোষণা করেন। আহত অন্য তিনজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সবজেল হোসেন দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। লাশের প্রাথমিক সুরতহাল শেষে ময়নাতদন্তের ব্যবস্থা করা হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ বা মামলা দায়ের করা হয়নি। অভিযোগ প্রাপ্তি সাপেক্ষে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

ফোডেনের লাল কার্ড, ১০ জনের সিটির ডার্বি জয়
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
আওয়ামী লীগ রাষ্ট্রকে অত্যাচারী সমাজে পরিণত করেছিল: স্পিকার
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
ছেলেদের পর হরমনপ্রীতরাও, নকভির হাত থেকে ট্রফি নিল না ভারত
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
একসঙ্গে ২৩ অধ্যাপক পেল বরিশাল বিশ্ববিদ্যালয়
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
সিগারেট বিক্রি নিয়ে বাকবিতণ্ডা, জিএসের চাপে দোকান বন্ধের অভ…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
‎চলতি বছরেই জাবির ৭ম সমাবর্তন আয়োজনের দাবি জাকসুর
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9