শিক্ষার্থীদের হাফ ভাড়ার জন্য আইন চান রুমিন ফারহানা

২৭ নভেম্বর ২০২১, ০৯:০১ PM
রুমিন ফারহানা

রুমিন ফারহানা © ফাইল ছবি

শিক্ষার্থীদের জন্য গণপরিবহণে হাফ ভাড়া চালু করতে সংসদে আইন পাসের দাবি জানিয়েছেন বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য রুমিন ফারহানা।

শনিবার (২৭ নভেম্বর) জাতীয় সংসদে মহাসড়ক বিল-২০২১ পাশের ওপর আলোচনায় অংশ নিয়ে তিনি এসব দাবি করেন।

রুমিন ফারহানা বলেন, সরকার বলে, বেসরকারি গণপরিবহনের ভাড়া নির্ধারণের ক্ষমতা সরকারের নেই। কথাটি সঠিক বা সত্য নয়। কারণ, সরকার যদি ব্যবসার জন্য কোনো আইন করে, সেটা মেনে নিয়ে ব্যবসা করতে হয় ব্যবসায়ীদের। সরকার রাষ্ট্রীয় মালিকানাধীন ও বেসরকারি পরিবহনে শিক্ষার্থীদের হাফ ভাড়ার আইন করতে পারে। সে ক্ষেত্রে সবাইকে সেটা মানতে হবে। শুধু শহর এলাকার বাসে নয়, সব গণপরিবহনে অবলিম্বে শিক্ষার্থীদের হাফ ভাড়া দিয়ে যাতায়াতের আইনি বিধান করা হোক।

তিনি আরও বলেন, সম্প্রতি বাস ভাড়া বাড়ানোর পর মালিকপক্ষ হাফ ভাড়া বন্ধ করে দিয়েছে। এর জেরে শিক্ষার্থীরা পথে নেমেছেন। কিন্তু তাদের ওপর ছাত্রলীগ, যুবলীগের কর্মীরা ঝাঁপিয়ে পড়েছেন। তিন বছর আগে যখন আন্দোলন হয়েছিল, তখন হেলমেট পরে তারা চেহারা লুকানোর চেষ্টা করেছিলেন। এবার যখন ঝাঁপিয়ে পড়লেন হেলমেট পরা ছিলেন না।

নববর্ষে ঢাবির হলে ছাত্রদল নেতার ‘মুরালি-বাতাসা’ বিতরণ
  • ১৩ এপ্রিল ২০২৬
দক্ষিণ আইচা কলেজে নতুন গভর্নিং বডি গঠন
  • ১৩ এপ্রিল ২০২৬
এদিক-ওদিক তাকালে ও কথা বললে ১ বছর বহিষ্কার, ২০ অপরাধের কোন…
  • ১৩ এপ্রিল ২০২৬
চাঁদপুরে ৫ কেজি গাঁজাসহ ২ পাচারকারীকে আটক করেছে কোস্ট গার্ড
  • ১৩ এপ্রিল ২০২৬
ওয়েভ ফাউন্ডেশনে চাকরি, কর্মস্থল ঢাকা, আবেদন শেষ ২২ এপ্রিল
  • ১৩ এপ্রিল ২০২৬
কুমিল্লায় আনসার সদস্যদের বহনকারী তিনটি বাসের সংঘর্ষ, আহত ৭
  • ১৩ এপ্রিল ২০২৬