শিক্ষার্থীদের হাফ ভাড়ার বিষয়ে বৈঠক চলছে

২৭ নভেম্বর ২০২১, ০১:৫৫ PM
 বিআরটিএর প্রধান কার্যালয়ের সেমিনার কক্ষে এই বৈঠক চলছে

বিআরটিএর প্রধান কার্যালয়ের সেমিনার কক্ষে এই বৈঠক চলছে © সংগৃহীত

শিক্ষার্থীদের হাফ ভাড়ার বিষয়টি সুরাহা করতে বাস মালিক সমিতি, শ্রমিক ফেডারেশনের সঙ্গে বিআরটিএসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা আলোচনায় বসেছেন। আজ শনিবার (২৭ নভেম্বর) দুপুরে  রাজধানীর বনানীতে বিআরটিএর প্রধান কার্যালয়ের সেমিনার কক্ষে এই আলোচনা শুরু হয়।

আলোচনায় উপস্থিত রয়েছেন ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি আব্দুল বাতেন বাবু, সাধারণ সম্পাদক খন্দকার এনায়েত উল্লাহ, বিআরটির চেয়ারম্যান নুর মোহাম্মদ মজুমদার, ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সহকারী কমিশনার মো. আশফাক।  

এছাড়াও বাস মালিক সমিতি ও শ্রমিক ফেডারেশনের সঙ্গে বিআরটিএসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত আছেন।

সম্প্রতি জ্বালানি তেলের দাম বৃদ্ধির কারণে গণপরিবহনের ভাড়াও বৃদ্ধির করা হয়। এরপর নগরীতে সিটিং সার্ভিস বন্ধ করে দেওয়া হয়। এরপরই রাজধানীতে শিক্ষার্থীরা বাসে হাফ পাশের দাবিতে সড়ক অবরোধসহ আন্দোলন শুরু করে। হাফ পাশের দাবিতে পরিবহন শ্রমিকদের সঙ্গে বাকবিতণ্ডাসহ ঝামেলার সৃষ্টিও হয়। এ বিষয়টি সুরাহা করতেই বৈঠক শুরু হয়েছে।

বৈঠকে এ বিষয়ে বিস্তর আলোচনা করা হবে। বাসে শিক্ষার্থীদের হাফ পাস ও শ্রমিকদের সন্তোষ-অসন্তোষ নিয়ে আলোচনা করা হবে বলে জানিয়েছেন বৈঠকে উপস্থিত বেশ কয়েকজন কর্মকর্তা।
বৈঠক শেষে সবার সিদ্ধান্ত গণমাধ্যমে জানানো হবে।

শিক্ষকদের বদলি নিয়ে সভা ডাকল মাউশি
  • ২১ এপ্রিল ২০২৬
হরমুজ প্রণালিতে বাংলাদেশি জাহাজের নিরাপত্তা নিশ্চিতের আশ্বা…
  • ২১ এপ্রিল ২০২৬
শিবিরের হামলার প্রতিবাদ জানিয়ে বিজ্ঞপ্তি, ঢাবিতে বিক্ষোভ ছা…
  • ২১ এপ্রিল ২০২৬
৩৮তম বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারস অ্যাসোসিয়েশনের নেতৃত্বে …
  • ২১ এপ্রিল ২০২৬
এবারই ২৪ বছরের খরা কাটাবে ব্রাজিল, বিশ্বাস কাফুর
  • ২১ এপ্রিল ২০২৬
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের নতুন সচিব সাখাওয়াৎ হোসেন
  • ২১ এপ্রিল ২০২৬