আজও সড়কে শিক্ষার্থীরা, দেখছেন চালকের লাইসেন্স

২৭ নভেম্বর ২০২১, ০১:৩৭ PM
আজও সড়কে শিক্ষার্থীরা

আজও সড়কে শিক্ষার্থীরা © সংগৃহীত

রাজধানীর ধানমন্ডি ২৭ নম্বরের মোড়ে নিরাপদ সড়ক ৯ দফা দাবি বাস্তবায়নের দাবিতে অবস্থান নিয়েছে আশপাশের স্কুল কলেজের শতাধিক শিক্ষার্থী। এসময় তারা ধানমন্ডির বিভিন্ন সিগন্যালে থাকা প্রাইভেট কার, বাস এবং মোটরসাইকেল চালকের লাইসেন্স পরীক্ষা করছে।

শনিবার (২৭ নভেম্বর) দুপুর সোয়া ১২টার দিকে তারা রাস্তায় নামে। ধানমন্ডি থানা এলাকার ট্রাফিক পুলিশ বিষয়টি নিশ্চিত করেছেন।

নাম প্রকাশে অনিচ্ছুক পুলিশের একজন কর্মকর্তা জানান, ইউনিফর্ম এবং ইউনিফর্ম ছাড়া প্রায় শতাধিক শিক্ষার্থীরা সড়কে অবস্থান নিয়েছে। তারা যানচলাচল নিয়ন্ত্রণ করতে চাইছে। আমরা তাদের সঙ্গে কথা বলে সড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছি।

শিক্ষার্থীদের ৯ দফা দাবি হচ্ছে—নটর ডেম কলেজের শিক্ষার্থী নাঈমসহ সড়ক দুর্ঘটনায় নিহত সব শিক্ষার্থীর পরিবারকে এক জীবনের ক্ষতিপূরণ দিতে হবে। সড়ক দুর্ঘটনায় আহত সব যাত্রী ও পরিবহন শ্রমিকদের যথাযথ ক্ষতিপূরণ ও পুনর্বাসন নিশ্চিত করতে হবে। ঢাকাসহ সারাদেশে সড়ক, নৌ ও রেলপথে শিক্ষার্থীদের হাফ পাস নিশ্চিত করে প্রজ্ঞাপন জারি করতে হবে।

বৈধ-অবৈধ যানবাহন চালকদের প্রশিক্ষণের মাধ্যমে বৈধতার আওতায় আনতে হবে এবং বিআরটিএ’র সব কার্যক্রমে নজরদারি ও জবাবদিহি নিশ্চিত করতে হবে। ঢাকাসহ সারাদেশে ডিজিটাল বাংলাদেশের প্রত্যয়ের সঙ্গে সামঞ্জস্য রেখে ট্রাফিক ব্যবস্থাপনা অবিলম্বে স্বয়ংক্রিয় আধুনিকায়ন এবং পরিকল্পিত নগরায়ন সুনিশ্চিত করতে হবে।

গণপরিবহনে নারীর প্রতি যৌন হয়রানি ও সহিংসতা বন্ধ করে নিরাপত্তা নিশ্চিত করতে হবে এবং পরিকল্পিত বাস স্টপেজ ও পার্কিং স্পেস নির্মাণ এবং এর যথাযথ ব্যবহার নিশ্চিত করতে হবে।

হাদি হত্যা মামলায় সঞ্জয় চিসিমের জামিন নামঞ্জুর
  • ০১ এপ্রিল ২০২৬
ফুটপাত দখলকারীদের সতর্ক করল ডিএমপি, পুনরায় দখল হলে কঠোর ব্…
  • ০১ এপ্রিল ২০২৬
মেহেরপুর সীমান্তে ৬ হাজার লিটার ডিজেল জব্দ, আটক ২
  • ০১ এপ্রিল ২০২৬
দুর্ঘটনায় ভিকারুননিসার পিকনিকের বাস
  • ০১ এপ্রিল ২০২৬
অস্ট্রেলিয়া, ইউরোপসহ বিভিন্ন দেশের জাল ভিসা তৈরি করে প্রতা…
  • ০১ এপ্রিল ২০২৬
পটুয়াখালীতে তরমুজের জমি নিয়ে বিরোধে সংঘর্ষ, নিহত ১
  • ০১ এপ্রিল ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence