ষষ্ঠ শ্রেণির ছাত্রীকে ধর্ষণ, গ্রেফতার ২

২৬ নভেম্বর ২০২১, ০৩:০৫ PM
ধর্ষণ মামলায় গ্রেফতারকৃত সোহাগ ও বিপ্লব

ধর্ষণ মামলায় গ্রেফতারকৃত সোহাগ ও বিপ্লব © সংগৃহীত

যশোরের চৌগাছা উপজেলায় ষষ্ঠ শ্রেণির এক ছাত্রী গণধর্ষণের শিকার হয়েছে। এই ঘটনায় দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযোগ স্বীকার করেছে তারা। গ্রেফতারকৃতরা হলেন- ঐ উপজেলার হাকিমপুর ইউনিয়নের আরাজি সুলতানপুরের শাহজাহানের ছেলে সোহাগ হোসেন ও বিটুল হোসেনের ছেলে বিপ্লব হোসেন। বৃহস্পতিবার (২৫ নভেম্বর) তাদের গ্রেফতার করা হয়।

এর আগে, বুধবার সন্ধ্যায় ধর্ষণের ঘটনা ঘটে। পরে বৃহস্পতিবার দুপুরে মামলা করেন ধর্ষণের শিকার ছাত্রীর মা।

মামলা সূত্রে জানা গেছে, স্কুলে আসা-যাওয়ার পথে আরাজি সুলতানপুরের সোহাগ ঐ ছাত্রীকে উত্ত্যক্ত করত এবং অনৈতিক-প্রস্তাব দিত। সে প্রস্তাবে রাজি না হওয়ায় সে ঐ ছাত্রীর প্রতি ক্ষুব্ধ হয়ে নানা ধরনের হুমকি দিচ্ছিল।

বুধবার (২৪ নভেম্বর) সন্ধ্যায় মেয়েটি তারা মামার বাড়িতে যাচ্ছিল। ঐ সময় গ্রামের রাস্তায় কেউ না থাকার সুযোগে একই গ্রামের বিপ্লবের সহায়তায় সোহাগ তার মুখ চেপে ধরে পাশের একটি কলা বাগানে নিয়ে দুজন মিলে ধর্ষণ করে।

ধর্ষণের শিকার ছাত্রীর মা বলেন, অনেকক্ষণ পরও আমার মেয়ে বাড়ি না ফেরায় তাকে খুঁজতে বের হই। রাত ৮টার দিকে কলাবাগান থেকে বিবস্ত্র অবস্থায় তাকে উদ্ধার করি। পরে মেয়ের কাছ থেকে সব শুনে থানায় মামলা করেছি।

চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম সবুজ বলেন, মামলার পর পরই অভিযান চালিয়ে দুই ধর্ষককে গ্রেফতার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধর্ষণের দায় স্বীকার করেছে তারা। ধর্ষণের শিকার ছাত্রীর ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে। শুক্রবার দুপুরে দুই আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

বিয়ের সংবাদ আনুষ্ঠানিকভাবে জানিয়ে স্বামীর ছবি শেয়ার করলেন ল…
  • ০১ এপ্রিল ২০২৬
ইডেন ছাত্রীকে ‘যৌন নিপীড়ন’, গায়ক জাহিদ অন্তু কারাগারে
  • ০১ এপ্রিল ২০২৬
ইডেন ছাত্রীর শ্লীলতাহানি মামলায় শিল্পী জাহিদ অন্তু কারাগারে
  • ০১ এপ্রিল ২০২৬
সুখবর পেলেন অনার্স-মাস্টার্সের ১৭৬ শিক্ষক
  • ০১ এপ্রিল ২০২৬
‘সংখ্যাগরিষ্ঠের ভণ্ডামি...’— ওয়াকআউটের পর ফেসবুকে কী লিখলেন…
  • ০১ এপ্রিল ২০২৬
জেলা প্রশাসনের নতুন বিজ্ঞপ্তি, ৫ শর্ত মানলে মিলবে পেট্রল-অক…
  • ০১ এপ্রিল ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence