শিক্ষার্থীর বুকে পিস্তল ঠেকিয়ে ছিনতাই, গ্রেপ্তার ২

২৪ নভেম্বর ২০২১, ০৪:১৯ PM
গ্রেপ্তারকৃত আসামিরা

গ্রেপ্তারকৃত আসামিরা © সংগৃহীত

চুয়াডাঙ্গায় নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর বুকে পিস্তল ঠেকিয়ে ল্যাপটপ ছিনতাই করা মামলায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২৪ নভেম্বর) দুপুরে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা গেছে, আজ ভোরে জেলার পৌর এলাকার গুলশানপাড়া থেকে আলী ও রতনকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে একটি রামদা, একটি খেলনা পিস্তল এবং ছিনতাই হওয়া ল্যাপটপ উদ্ধার করা হয়।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন বলেন, গ্রেপ্তারকৃত মোহাম্মদ আলী ও তার সহযোগী রতন আলীকে আদালতে সোপর্দ করা হয়েছে। ছিনতাইয়ের ঘটনার শিক্ষার্থী ফয়সাল আজাদ সাফি মামলা করেছেন। এ ছাড়া পুলিশ বাদী হয়ে অস্ত্র আইনে মামলা করেছে।

উল্লেখ্য, গত ২২ নভেম্বর পৌর এলাকার গুলশানপাড়ায় নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সাইন্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিংয়ের এক শিক্ষার্থীর বুকে পিস্তল ঠেকিয়ে ল্যাপটপ ও টাকা ছিনতাই করে আলী ও তার সহযোগীরা।

চাল বিতরণে অনিয়মের জেরে বাউফলে প্যানেল চেয়ারম্যান অবরুদ্ধ
  • ১৫ এপ্রিল ২০২৬
রুয়েটে নিরাপত্তাকর্মীর হাতে গাঁজাসহ বহিরাগত যুবক আটক
  • ১৫ এপ্রিল ২০২৬
নেহারি খাওয়ার ‘বাহানায়’ ইরানের সঙ্গে দ্বিতীয় দফার বৈঠকে থাক…
  • ১৫ এপ্রিল ২০২৬
লেবাননে ৪০ মিলিয়ন ডলারের মানবিক সহায়তা ঘোষণা করল কানাডা
  • ১৪ এপ্রিল ২০২৬
ইসলামাবাদ না ইস্তাম্বুল, কোথায় হবে দ্বিতীয় দফা শান্তি আলোচন…
  • ১৪ এপ্রিল ২০২৬
সৌদি ফেরত সাবেক ছাত্রলীগ নেতা বিমানবন্দরে আটক 
  • ১৪ এপ্রিল ২০২৬