প্রবাসে পিতার মৃত্যু

কাঁদতে কাঁদতে এসএসসি পরীক্ষা দিল লিজা

২২ নভেম্বর ২০২১, ০৩:৪৬ PM
আফরিন জাহান লিজা

আফরিন জাহান লিজা © সংগৃহীত

সৌদি প্রবাসী মৃত্যুর সংবাদে যখন পুরো পরিবার শোকে স্তব্ধ, তখন কাঁদতে কাঁদতে তার মেয়ে আফরিন জাহান লিজা এসএসসি পরীক্ষার হলে বসেছে। মৃত্যু প্রবাসীর নাম আলাল উদ্দিন।

সোমবার (২২ নভেম্বর) ময়মনসিংহের গৌরীপুর উপজেলার সহনাটী দক্ষিণপাড়া গ্রামে এ ঘটনা ঘটেছে।

লিজা উপজেলার গিধাউষা হাসন আলী উচ্চ বিদ্যালয়ের বিজ্ঞান শাখা থেকে বেখৈরহাটী এনকে (নরেন্দ্রকান্ত) উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এসএসসি পরীক্ষা দিচ্ছে। আজ সোমবার জীববিজ্ঞান বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

লিজার চাচাতো ভাই নাহিদ হাসান রনি জানান, চাচা আলাল উদ্দিন দীর্ঘ ৯ বছর মালয়েশিয়ায় কর্মরত ছিলেন। দীর্ঘ প্রবাস জীবন শেষে দেশে এসে তিন বছর থাকেন। দুই বছর পর সৌদি আরব চলে যান। সেখানে তিনি নানা রোগে আক্রান্ত হন। সম্প্রতি ফুসফুসে পানি জমাসহ নানা কারণে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

তিনি আরও জানান, রবিবার স্থানীয় সময় সন্ধ্যা ৬টার দিকে সৌদি আরবের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আমার চাচা আলাল উদ্দিন। তার মেয়ে লিজা আজ এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছে।

সৌদি আরবে কর্মরত আলাল উদ্দিনের ভাগনে রুবেল মিয়া বলেন, তিনি বেশ কিছু দিন যাবত ফুসফুসের ব্যথা অনুভব করছিলেন। ডাক্তার দেখানোর পর জানা গেল তার ফুসফুসে পানি জমেছে, খাদ্যনালী শুকিয়ে গেছে। এমতাবস্থায় তার অবস্থার অবনতি হলে হাসপাতালে নিয়ে যাই। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

চাল বিতরণে অনিয়মের জেরে বাউফলে প্যানেল চেয়ারম্যান অবরুদ্ধ
  • ১৫ এপ্রিল ২০২৬
রুয়েটে নিরাপত্তাকর্মীর হাতে গাঁজাসহ বহিরাগত যুবক আটক
  • ১৫ এপ্রিল ২০২৬
নেহারি খাওয়ার ‘বাহানায়’ ইরানের সঙ্গে দ্বিতীয় দফার বৈঠকে থাক…
  • ১৫ এপ্রিল ২০২৬
লেবাননে ৪০ মিলিয়ন ডলারের মানবিক সহায়তা ঘোষণা করল কানাডা
  • ১৪ এপ্রিল ২০২৬
ইসলামাবাদ না ইস্তাম্বুল, কোথায় হবে দ্বিতীয় দফা শান্তি আলোচন…
  • ১৪ এপ্রিল ২০২৬
সৌদি ফেরত সাবেক ছাত্রলীগ নেতা বিমানবন্দরে আটক 
  • ১৪ এপ্রিল ২০২৬