এসিডদগ্ধ কলেজছাত্রীকে ঢাকায় স্থানান্তর

২২ নভেম্বর ২০২১, ১১:৪০ AM
কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্রী

কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্রী © সংগৃহীত

নাটোরে প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় এসিডে ঝলসে দেওয়া কলেজছাত্রীকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল (রামেক) থেকে রাজধানী ঢাকায় স্থানান্তর করা হয়েছে।

সোমবার (২২ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে দগ্ধ কলেজছাত্রীর চাচা ফজলুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, গতকাল রবিবার রাতে নাটোর থেকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়। এরপর সেখান থেকে রাতেই তাকে ঢাকা শেখ হাসিনা বার্ন ইউনিটে স্থানান্তর করা হয়েছে। ভোরে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থা এখনও আশঙ্কাজনক। শেখ হাসিনা বার্ন ইউনিটে রেখে এসিডদগ্ধ কলেজছাত্রীর চিকিৎসা চলছে।

এর আগে রবিবার (২১ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে ওই কলেজছাত্রীকে রামেক হাসপাতালে নেওয়া হয়।

তিনি রাজশাহী সরকারি সিটি কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্রী। রবিবার বিকালে নাটোরের দত্তপাড়ায় এই ঘটনা ঘটে।

চাল বিতরণে অনিয়মের জেরে বাউফলে প্যানেল চেয়ারম্যান অবরুদ্ধ
  • ১৫ এপ্রিল ২০২৬
রুয়েটে নিরাপত্তাকর্মীর হাতে গাঁজাসহ বহিরাগত যুবক আটক
  • ১৫ এপ্রিল ২০২৬
নেহারি খাওয়ার ‘বাহানায়’ ইরানের সঙ্গে দ্বিতীয় দফার বৈঠকে থাক…
  • ১৫ এপ্রিল ২০২৬
লেবাননে ৪০ মিলিয়ন ডলারের মানবিক সহায়তা ঘোষণা করল কানাডা
  • ১৪ এপ্রিল ২০২৬
ইসলামাবাদ না ইস্তাম্বুল, কোথায় হবে দ্বিতীয় দফা শান্তি আলোচন…
  • ১৪ এপ্রিল ২০২৬
সৌদি ফেরত সাবেক ছাত্রলীগ নেতা বিমানবন্দরে আটক 
  • ১৪ এপ্রিল ২০২৬