পাকিস্তান দলকে দেশে ফেরত পাঠানো হোক: ডা. মুরাদ হাসান

১৭ নভেম্বর ২০২১, ০১:৪৭ PM
তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান © ফাইল ফটো

বাংলাদেশ সফররত পাকিস্তান দলকে পতাকাসহ দেশে ফেরত পাঠিয়ে দেওয়া উচিত বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান।

মঙ্গলবার (১৬ নভেম্বর) দিবাগত রাতে নগরের জামাল খান এলাকায় বই বিপণি কেন্দ্র বাতিঘর পরিদর্শনে এসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা বলেন।

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী বলেন, ‘পতাকা লাগিয়ে কীসের অনুশীলন! নাটক, সিনেমা, ভণ্ডামি করতে দেওয়া উচিত নয়।’

ডা. মুরাদ হাসান বলেন, অনুশীলনের সময় পাকিস্তানের ক্রিকেটাররা তাদের জাতীয় পতাকা উত্তোলন (চাঁদ, তারা)। এটা কোনো অবস্থায় মেনে নেওয়া যায় না। এটা আমি কোনোভাবেই সমর্থন করি না।

বাংলাদেশ সফরে আসা পাকিস্তান জাতীয় ক্রিকেট দল মঙ্গলবার শের-ই-বাংলা একাডেমির পশ্চিম-উত্তর কোণে নেটের চারদিকে পাকিস্তানের জাতীয় পতাকা টাঙিয়ে অনুশীলন করেছে। এর আগে সোমবার প্রথম দিনের অনুশীলনেও তাদের জাতীয় পতাকা টাঙাতে দেখা যায়। বাংলাদেশে আগে কখনও কোনও সফরকারী দলকে এভাবে নিজ দেশের জাতীয় পতাকা টাঙিয়ে অনুশীলন করতে দেখা যায়নি।

৯ম পে-স্কেল দ্রুত বাস্তবায়নের দাবিতে চট্টগ্রামে বিভাগীয় সমা…
  • ১৮ এপ্রিল ২০২৬
রোবটের ম্যারাথন আয়োজন করছে চীন, পাড়ি দিতে হবে ২১ কিমি উঁচু …
  • ১৮ এপ্রিল ২০২৬
জাতীয় চাঁদ দেখা কমিটির সভা সন্ধ্যায়
  • ১৮ এপ্রিল ২০২৬
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে লোডশেডিং: জেনারেটর থাকলেও বন্ধ …
  • ১৮ এপ্রিল ২০২৬
সরকারের দুই মাস পূর্তিতে সংবাদ সম্মেলন আজ
  • ১৮ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠান প্রধান নিয়োগ পরীক্ষা শুরু
  • ১৮ এপ্রিল ২০২৬