ব্লেন্ডেড লার্নিংয়ের সুফল পেতে আঞ্চলিক ও বৈশ্বিক কো-অপারেশন জরুরি: শিক্ষামন্ত্রী

১২ নভেম্বর ২০২১, ০৫:০২ PM
শিক্ষামন্ত্রী ডা.দীপু মনি

শিক্ষামন্ত্রী ডা.দীপু মনি © ফাইল ছবি

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, ব্লেন্ডেড লার্নিংয়ের (অনলাইন+অফলাইন এডুকেশন) সফলতা অংশগ্রহণমূলক ও সমতাভিত্তিক তথ্য প্রযুক্তি অবকাঠামোর উপর নির্ভর করে। এ সফলতা অর্জনের জন্যে আঞ্চলিক ও বৈশ্বিক সহযোগিতা জরুরি।

শিক্ষামন্ত্রী বৃহস্পতিবার (১১ নভেম্বর) প্যারিসে ইউনেস্কো সদর দপ্তরে ইউনেস্কোর সহকারী মহাপরিচালক (শিক্ষা) স্টেফানিয়া জিয়ানিনি’র সভাপতিত্বে অনুষ্ঠিত ব্লেন্ডেড লার্নিং বিষয়ক মিনিস্টারিয়াল ব্রেকফাস্ট মিটিংয়ে বাংলাদেশ প্রতিনিধি হিসেবে অংশগ্রহণ করে এই মতামত দেন।

তিনি বলেন, তথ্য-প্রযুক্তির বাস্তবতায় আমাদেরকে অনলাইন শিক্ষা ব্যবস্থায় যেতেই হবে। কোভিড-১৯ অতিমারির পরিস্থিতি আমাদেরকে এই নতুন শিক্ষা ব্যবস্থার সাথে খাপ খাইয়ে নিতে বাধ্য করেছে।

দীপু মনি আরও বলেন, বাংলাদেশ ব্লেন্ডেড লার্নিং ব্যবস্থাকে শক্তিশালী করতে একটি ফ্রেমওয়ার্ক প্রণয়নে কাজ করছে। শিক্ষামন্ত্রী এ সময় কার্যকর ব্লেন্ডেড লার্নিংয়ের জন্য শিক্ষক ও একাডেমিয়াকে প্রস্তুত করা এবং ব্লেন্ডেড লার্নিং ও আইসিটি এডুকেশন পলিসি প্রণয়নের ওপর গুরুত্বারোপ করেন।

সূত্র: বাসস

ইসরায়েলে সরাসরি সামরিক অভিযানের হুঁশিয়ারি দিলেন এরদোয়ান
  • ১২ এপ্রিল ২০২৬
জানালা দিয়ে বাবা দেখেন, সিলিং ফ্যানের সঙ্গে ঝুলছিল সন্তানের…
  • ১২ এপ্রিল ২০২৬
গুচ্ছের ‘এ’ ইউনিটের ফল কবে, যা বলছে কর্তৃপক্ষ
  • ১২ এপ্রিল ২০২৬
কবে প্রকাশ করা হবে চূড়ান্ত ভোটার তালিকা? জানাল ইসি
  • ১২ এপ্রিল ২০২৬
ঢাবিতে পানি-বিদ্যুতের অপচয় রোধে ছাত্রদলের সচেতনতামূলক কর্মস…
  • ১২ এপ্রিল ২০২৬
ইসলামাবাদে ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা ব্যর্থ—এখন কী হবে?
  • ১২ এপ্রিল ২০২৬