ইউনিয়ন আ. লীগের সভাপতি ও চেয়ারম্যান প্রার্থীকে গুলি করে হত্যা

১২ নভেম্বর ২০২১, ১০:০১ AM
ইউনিয়নের আওয়ামী লীগের সভাপতি আব্দুল লতিফ মিয়া

ইউনিয়নের আওয়ামী লীগের সভাপতি আব্দুল লতিফ মিয়া © সংগৃহীত

রাজবাড়ী সদরের বানিবহ ইউনিয়নের আওয়ামী লীগের সভাপতি আব্দুল লতিফ মিয়াকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। আসন্ন চতুর্থ ধাপে আগামী ২৩ ডিসেম্বর বানিবহ ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের চেয়ারম্যান মনোনয়নপ্রত্যাশী ছিলেন তিনি। ওই ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ছিলেন তিনি।

বৃহস্পতিবার (১১ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে বানিবহ ইউনিয়নের নিজ বাড়ির তিন রাস্তার মোড়ে তাকে গুলি করে দুর্বৃত্তরা। স্থানীয়রা তাকে উদ্ধার করে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতলে নিয়ে যায়।

হাসপাতালে তার অবস্থা অবনতি হলে চিকিৎসাকরা তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করার কথা বলে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।

বানিবহ ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান মো. গোলাম মোস্তফা বাচ্চু জানান, লতিফরে গুলি করে মেরে ফেলা হয়েছে। সে নির্বাচনের কাজে ব্যস্ত ছিল। নির্বাচনের কাজ শেষ করে সে বাড়িতে আসছিল। পরে কারা যেন তাকে গুলি করে হত্যা করেছে। আমি তার বাড়িতে আছি। তার লাশ ফরিদপুর মেডিকেল কলেজে রাখা হয়েছে।

এ ব্যাপারে রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার মো. সালাহউদ্দীন জানান, পুলিশ ফোর্স ঘটনাস্থলে যাচ্ছেন। তাকে কী কারণে হত্যা করা হয়েছে সেটা উদঘাটনের চেষ্টা করা হচ্ছে। তবে আমরা প্রাথমিকভাবে নির্বাচন ও ব্যবসা-বাণিজ্যবিষয়ক দ্বন্দ্বকে গুরুত্ব দিয়ে এগোচ্ছি।

শ্রম অধিকার, শ্রমিক সুরক্ষা ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা…
  • ৩১ মার্চ ২০২৬
খুব কঠিন পথে আছি, আপনারা আমাকে হেল্প করুন: চিকিৎসকদের সহযোগ…
  • ৩১ মার্চ ২০২৬
সাতক্ষীরায় তেল সংকটে মোটরসাইকেল বাজারে ধস, বাড়ছে ব্যাটারিচা…
  • ৩১ মার্চ ২০২৬
গাইড বই বাণিজ্যের অভিযোগ শিক্ষক সমিতির বিরুদ্ধে, তদন্তে ‘ধী…
  • ৩১ মার্চ ২০২৬
মিরসরাই বসতঘর থেকে অজগর উদ্ধার
  • ৩১ মার্চ ২০২৬
৯ মাস বয়সী শিশু রাইয়ানের চিকিৎসায় পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্…
  • ৩১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence