গলায় ফাঁস দিয়ে স্কুলছাত্রীর আত্মহত্যা

০৮ নভেম্বর ২০২১, ০২:২১ PM
 আত্মহত্যা

আত্মহত্যা © প্রতীকী ছবি

টাঙ্গাইলের সখীপুরে ঐন্দ্রিলা কর্মকার (১৪) নামে এক স্কুলছাত্রী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। নিহতের পরিবার দাবি করেছে, অভিমান করে ঐন্দ্রিলা আত্মহনন করেছে। সোমবার (৮ নভেম্বর) ভোরে সখীপুর পৌরসভার কালিদাস সড়কের পল্টনপাড় এলাকায় এ ঘটনা ঘটে। 

নিহত ঐন্দ্রিলা পৌরসভার ডা. গোপাল কর্মকারের মেয়ে এবং সখীপুর পিএম পাইলট (গভ:) স্কুল অ্যান্ড কলেজের অষ্টম শ্রেণির ছাত্রী।

পরিবারের সদস্যরা জানায়, বড়দের সঙ্গে অভিমান করে ভোররাতে নিজ কক্ষে ঐন্দ্রিলা গলায় ফাঁস দেয়। বিষয়টি টের পেলে পরিবারের সদস্যরা মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

সখীপুর থানার উপপরিদর্শক (এসআই) মেহেদী হাসান বলেন, পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। 

জনরোষে এই দলটা কতক্ষণ টিকবে বুঝতে পারছি না!
  • ১৩ এপ্রিল ২০২৬
ছেঁড়া-ফাটা নোট বদল না করলে ব্যাংকের বিরুদ্ধে ব্যবস্থা
  • ১৩ এপ্রিল ২০২৬
খুলনা মেডিকেল বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য রফিকুস সালেহীন
  • ১৩ এপ্রিল ২০২৬
বিশ্ববাজারে বেড়েছে তেলের দাম
  • ১৩ এপ্রিল ২০২৬
ইরানের সঙ্গে যুদ্ধে ইসরায়েলের ব্যয় সাড়ে ১১ বিলিয়ন ডলার
  • ১৩ এপ্রিল ২০২৬
মানবিক ডাক্তারের হাসপাতালে চাঁদাবাজি, যুবদল নেতার ৪ সহযোগী …
  • ১৩ এপ্রিল ২০২৬