ইসলামের বিপক্ষে কোনো কথা বলিনি: তথ্য প্রতিমন্ত্রী

০৬ নভেম্বর ২০২১, ১০:০৫ PM
ওলামায়েকেরাম ও ইমামদের সাথে মত বিনিময় সভায় তথ্য প্রতিমন্ত্রী

ওলামায়েকেরাম ও ইমামদের সাথে মত বিনিময় সভায় তথ্য প্রতিমন্ত্রী © টিডিসি ফটো

তথ্য প্রতিমন্ত্রী ডা. মো. মুরাদ হাসান এমপি বলেছেন, আমি ইসলামের বিরুদ্ধে যায় এমন ধরনের কোনো কথা বলি নাই। আমি এসব কথা বলতে পারি না। আমার বাবা বীর মুক্তিযোদ্ধা মতিয়র রহমান তালুকদার একজন মুসলমান। তিনি অসংখ্য মসজিদ ও মাদ্রাসা নির্মাণ করে দিয়েছেন কিন্তু অন্য ধর্মের বিরুদ্ধে কথা বলেন নাই।

আজ শনিবার (৬ নভেম্বর) উপজেলা পরিষদ প্রাঙ্গণ মাঠে সরিষাবাড়ী উপজেলার সকল ওলামায়েকেরাম ও ইমামদের সাথে মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডা. মুরাদ বলেন, মুসলমান উম্মাহর জাতির পিতা হযরত ইব্রাহিম (আঃ) এতে কোন সন্দেহ নেই। তবে বাঙ্গালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানই। যারা ধর্ম নিয়ে বাণিজ্য করে, রাজনীতি করে, যারা স্বাধীনতার বিরোধীতাকারী তাদেরই গায়েই আমার কথা লেগেছে।

প্রতিমন্ত্রী আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপর ২১বার হত্যা চেষ্টা করা হয়েছে। আল্লাহর অশেষ রহমতে তিনি বেঁচে গেছেন। ২১ আগস্ট সন্ত্রাস বিরোধী সমাবেশে গ্রেনেড হামলা চালিয়ে প্রধানমন্ত্রীকে হত্যার চেষ্টা করা হয়েছে। মানব ঢাল তৈরি করে তাকে বাঁচানো গেলেও অসংখ্য নেতাকর্মী আহত ও নিহত হয়েছে।

জিয়াউর রহমান ছিলেন পাকিস্তানের দালাল। তিনি নিজেও রাজাকার ও আলবদরদের মন্ত্রী বানিয়েছেন বলেন প্রতিমন্ত্রী মুরাদ।

সরিষাবাড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা উপমা ফারিসার সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরিষাবাড়ি উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা এম. এ লতিফ, সহ-সভাপতি শাহাজাদা, জেলা আওয়ামী লীগের উপ দপ্তর সম্পাদক জহুরুল ইসলাম মানিক, উপজেলা ভূমি কর্মকর্তা নাহাত,সরিষাবাড়ি উপজেলা ইমাম সমিতির সভাপতি নাজমুল হুদা ও সাধারণ সম্পাদক মো. খোরশেদ আলম প্রমুখ।

শ্রম অধিকার, শ্রমিক সুরক্ষা ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা…
  • ৩১ মার্চ ২০২৬
খুব কঠিন পথে আছি, আপনারা আমাকে হেল্প করুন: চিকিৎসকদের সহযোগ…
  • ৩১ মার্চ ২০২৬
সাতক্ষীরায় তেল সংকটে মোটরসাইকেল বাজারে ধস, বাড়ছে ব্যাটারিচা…
  • ৩১ মার্চ ২০২৬
গাইড বই বাণিজ্যের অভিযোগ শিক্ষক সমিতির বিরুদ্ধে, তদন্তে ‘ধী…
  • ৩১ মার্চ ২০২৬
মিরসরাই বসতঘর থেকে অজগর উদ্ধার
  • ৩১ মার্চ ২০২৬
৯ মাস বয়সী শিশু রাইয়ানের চিকিৎসায় পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্…
  • ৩১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence