‘মাদ্রাসাগুলো সাম্প্রদায়িকতা ছড়ানোর আতুর ঘর’

০১ নভেম্বর ২০২১, ১০:৪৩ PM
রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে সামাজিক প্রতিরোধ কমিটির উদ্যোগে সাম্প্রদায়িকতা বিরোধী সমাবেশ

রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে সামাজিক প্রতিরোধ কমিটির উদ্যোগে সাম্প্রদায়িকতা বিরোধী সমাবেশ © সংগৃহীত

ঘাতক দালাল নির্মূল কমিটির উপদেষ্টা ও সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সাবেক বিচারপতি শামসুদ্দীন আহমেদ মানিক বলেছেন, মাদ্রাসাগুলো সাম্প্রদায়িকতা ছড়ানোর আতুর ঘর। এই মাদ্রাসাগুলোকে অবশ্যই সরকারের নিয়ন্ত্রণে আনতে হবে। একটি দেশে দুই ধরনের পড়াশোনা চলতে পারে না।

সোমবার (০১ নভেম্বর) বিকালে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে সামাজিক প্রতিরোধ কমিটির উদ্যোগে সাম্প্রদায়িকতা বিরোধী এক সমাবেশে তিনি এসব কথা বলেন।

শামসুদ্দীন আহমেদ বলেন, এটা ধর্ম ব্যাবসায়ীদের দেশ না। কারণ তারা চায়নি বাংলাদেশ স্বাধীন হোক। একাত্তরে তারা পাকিস্তানের পক্ষে যুদ্ধ করেছে। তাই তাদের উচিত এদেশ ছেড়ে চলে যাওয়া। একাত্তরে তাদের একবার পরাজিত করেছি আবারও তাদের পরাজিত করতে হবে।

পররাষ্ট্রমন্ত্রীকে উদ্দেশে তিনি বলেন, কুমিল্লার ঘটনায় পররাষ্ট্রমন্ত্রী অদ্ভুত কথা বললেন-ইকবাল নাকি মাতাল, মাদকসেবী। তিনি কি বিএনপির পক্ষে কথা বললেন নাকি জামায়াতের পক্ষে। তিনি যদি আওয়ামী লীগের পক্ষে কথা বলতেন, মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলতেন। তাহলে তিনি কখনই বলতে পারতেন না এই ইকবাল মাতাল।

সম্প্রতি শারদীয় দূর্গাপূজায় কুমিল্লা চৌমুহনী, রংপুরের পীরগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে সাম্প্রদায়িক সহিংসতার ঘটনার প্রতিবাদে ‘সাম্প্রদায়িক সহিংসতার বিরুদ্ধে রুখে দাঁড়াও’ এই শ্লোগানকে সামনে রেখে এক সাম্প্রদায়িক সহিংসতা বিরোধী প্রতিবাদী সমাবেশের আয়োজন করে সামাজিক প্রতিরোধ কমিটি।

সমাবেশে বাংলাদেশ মহিলা পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি ডা. ফওজিয়া মোসলেম সভাপতিত্বে ও বাংলাদেশ নারী প্রগতি সংঘের উপপরিচালক শাহনাজ সুমীর সঞ্চালনায় নারী প্রগতি সংঘের উপপরিচালক শাহনাজ সুমীর সঞ্চালনায় বক্তব্য রাখেন মানুষের জন্য ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শাহীন আনাম।

বাংলাদেশ নারী প্রগতি সংঘের নির্বাহী পরিচালক রোকেয়া কবীর; গণসাক্ষরতা অভিযানের নির্বাহী পরিচালক রাশেদা কে চৌধুরী। সভায় সংহতি জানান ঘাতক দালাল নির্মূল কমিটির উপদেষ্টা বিচারপতি শামসুদ্দীন আহমেদ মানিক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন সাদেকা হালিম প্রমুখ।

সমাবেশে ঘোষণা পাঠ করেন আইন ও সালিশ কেন্দ্রের পরিচালক নিনা গোস্বামী। সভার শুরুতে প্রতিবাদী গান পরিবেশন করে উদীচী শিল্পী গোষ্ঠী। সমাবেশ শেষে শহীদ মিনার থেকে স্বোপার্জিত স্বাধীনতা চত্বর পর্যন্ত মিছিল অনুষ্ঠিত হয়।

চাল বিতরণে অনিয়মের জেরে বাউফলে প্যানেল চেয়ারম্যান অবরুদ্ধ
  • ১৫ এপ্রিল ২০২৬
রুয়েটে নিরাপত্তাকর্মীর হাতে গাঁজাসহ বহিরাগত যুবক আটক
  • ১৫ এপ্রিল ২০২৬
নেহারি খাওয়ার ‘বাহানায়’ ইরানের সঙ্গে দ্বিতীয় দফার বৈঠকে থাক…
  • ১৫ এপ্রিল ২০২৬
লেবাননে ৪০ মিলিয়ন ডলারের মানবিক সহায়তা ঘোষণা করল কানাডা
  • ১৪ এপ্রিল ২০২৬
ইসলামাবাদ না ইস্তাম্বুল, কোথায় হবে দ্বিতীয় দফা শান্তি আলোচন…
  • ১৪ এপ্রিল ২০২৬
সৌদি ফেরত সাবেক ছাত্রলীগ নেতা বিমানবন্দরে আটক 
  • ১৪ এপ্রিল ২০২৬