গণসংহতির নেতৃত্বে সাকি-হাসান রুবেল

০১ নভেম্বর ২০২১, ১০:২৩ PM
জোনায়েদ সাকি ও আবুল হাসান রুবেল

জোনায়েদ সাকি ও আবুল হাসান রুবেল © ফাইল ছবি

জোনায়েদ সাকিকে প্রধান সমন্বয়কারী এবং আবুল হাসান রুবেলকে নির্বাহী সমন্বয়কারী রেখে গণসংহতি আন্দোলনের ২৫ সদস্যের নির্বাহী কমিটি গঠন করা হয়েছে। 

সোমবার (১ নভেম্বর) দলটির সম্পাদকমণ্ডলীর সদস্য জুলহাসানইন প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এমনটি জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়,  ২৯, ৩০ ও ৩১ অক্টোবর ৩ দিন ব্যাপি গণসংহতি আন্দোলনের ৪র্থ জাতীয় প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়। জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে উদ্বোধনী অনুষ্ঠান শেষে ৩ দিনের সম্মেলন অনুষ্ঠিত হয় সাভারে গণস্বাস্থ্য কেন্দ্রের পিএইচএ ভবনে।

এ সম্মেলনে দলের রাজনৈতিক অবস্থান, বাংলাদেশের গণতান্ত্রিক রূপান্তরের রূপরেখা, সাংগঠনিক পরিস্থিতি বিষয়ে আলোচনা-পর্যালোচনা শেষে নতুন এ কমিটি গঠন করা হয়, যেখানে ৭৭ সদস্যের জাতীয় পরিষদ এবং ২৫ সদস্যের কেন্দ্রীয় নির্বাহী কমিটি গঠন করা হয়।

জোনায়েদ সাকি প্রধান সমন্বয়কারী এবং আবুল হাসান রুবেল নির্বাহী সমন্বয়কারী ছাড়াও দলের নির্বাহী কমিটিতে ৭ সদস্যের রাজনৈতিক পরিষদ, ৭ সদস্যের সম্পাদকমন্ডলী এবং ৭ জনকে নির্বাহী কমিটির সদস্য নির্বাচন করা হয়।

এছাড়া দলটির জ্যেষ্ঠ ৪ সদস্য নাজার আহমেদ, ফিরোজ আহসান, কেরামত আলী, নুরুল আলম শাহীনকে নিয়ে গঠনকে গঠন করা হয় উপদেষ্টা পরিষদ।

বায়ুদূষণে আজ শীর্ষে দিল্লি-দ্বিতীয় লাহোর, ঢাকা কত?
  • ২২ এপ্রিল ২০২৬
যুদ্ধে ক্ষতিগ্রস্ত ৭৭৫ স্কুল সংস্কার করেছে ইরান
  • ২২ এপ্রিল ২০২৬
ইরানের ড্রোন কীভাবে বিশ্বে ক্ষমতার ধারণা বদলে দিয়েছে
  • ২২ এপ্রিল ২০২৬
২০ মিনিট ভুল প্রশ্নে পরীক্ষা দিলেন শিক্ষার্থীরা, অতঃপর...
  • ২২ এপ্রিল ২০২৬
ঢাবির নবীন শিক্ষার্থীদের বিশেষ মাইগ্রেশন শুরু, সুখবর পাচ্ছে…
  • ২২ এপ্রিল ২০২৬
‘বেডটাইম স্ট্যাকিং’ ঘুমের জন্য ভালো না খারাপ?
  • ২২ এপ্রিল ২০২৬