নওগাঁয় পুকুরে ডুবে মারা যাওয়া ৪ শিশু একই পরিবারের

৩১ অক্টোবর ২০২১, ০৮:৩৭ AM
মৃত চার শিশু

মৃত চার শিশু © সংগৃহীত

নওগাঁ শহরের আরজিনওগাঁ মহল্লায় পুকুরের পানিতে ডুবে মারা যাওয়া চার শিশু একই পরিবারের সদস্য। এই ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

নামাশেরপুর মহল্লার টুকু মণ্ডলের মেয়ে সুরাইয়া (১০), ছেলে ফরহাদ (৬), সালামের মেয়ে (টুকু মণ্ডলের নাতনি) খাদিজা (৮) এবং আনার মণ্ডলের মেয়ে আশা (১১)।

স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার দুপুরে খেলাধুলা শেষ করে সবার অজান্তে ওই চার শিশু আরজিনওগাঁর মোল্লাপাড়া পুকুরে গোসল দিতে যায়। এসময় তারা পুকুরে ডুবে যায়। বাড়িতে ফিরতে দেরি হলে তাদের পরিবারের সদস্যরা তাদের খুঁজতে শুরু করেন। পরে মোল্লাপাড়া পুকুরে তাদের অচেতন অবস্থায় ভাসতে দেখা যায়।

দ্রুত শিশুদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জুয়েল জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে সবার অজান্তে তারা পুকুরে গোসল করতে নেমেছিলেন।

ইসরায়েলে সরাসরি সামরিক অভিযানের হুঁশিয়ারি দিলেন এরদোয়ান
  • ১২ এপ্রিল ২০২৬
জানালা দিয়ে বাবা দেখেন, সিলিং ফ্যানের সঙ্গে ঝুলছিল সন্তানের…
  • ১২ এপ্রিল ২০২৬
গুচ্ছের ‘এ’ ইউনিটের ফল কবে, যা বলছে কর্তৃপক্ষ
  • ১২ এপ্রিল ২০২৬
কবে প্রকাশ করা হবে চূড়ান্ত ভোটার তালিকা? জানাল ইসি
  • ১২ এপ্রিল ২০২৬
ঢাবিতে পানি-বিদ্যুতের অপচয় রোধে ছাত্রদলের সচেতনতামূলক কর্মস…
  • ১২ এপ্রিল ২০২৬
ইসলামাবাদে ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা ব্যর্থ—এখন কী হবে?
  • ১২ এপ্রিল ২০২৬