থানায় পুলিশের কেউ টাকা চাইলে কঠোর ব্যবস্থা: ডিএমপি কমিশনার

২৪ অক্টোবর ২০২১, ১১:১৭ PM
মো. শফিকুল ইসলাম

মো. শফিকুল ইসলাম © ফাইল ফটো

ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার মো. শফিকুল ইসলাম বলেছেন, থানায় সাধারণ ডায়েরি (জিডি) করতে অথবা কোনো সেবা নিতে এলে পুলিশের কেউ টাকা দাবি করলে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

রোববার (২৪ অক্টোবর)  ডিএমপি হেডকোয়ার্টার্সে মাসিক পর্যালোচনা সভায় এসব কথা বলেন তিনি।

ডিএমপি কমিশনার জানান, ডিএমপির কোনো সদস্য দুর্নীতি কিংবা কোনো ধরনের অপরাধের সাথে জড়িত থাকলে তার বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হবে।

তিনি আরও বলেন, আমরা ভালো কাজ করলে সেটি সাধারণ মানুষের কাছে প্রশংসা পাবে। আবার খারাপ কাজ করলে তার সমালোচনা হবে। আমাদের জানমাল বাজি রেখে এই শহরের সম্মানিত সদস্যদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।

বিএনপির এমপি হচ্ছেন ‘মায়ের ডাক’র তুলি
  • ২০ এপ্রিল ২০২৬
নাহিদের জোড়া আঘাতে দাপুটে শুরু বাংলাদেশের
  • ২০ এপ্রিল ২০২৬
লেবাননে হাতুড়ি দিয়ে যিশুর মূর্তি ভাঙলেন ইসরায়েলি সেনা, তীব্…
  • ২০ এপ্রিল ২০২৬
জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনের বিএনপির ৩৬ প্রার্থীর তালিকা…
  • ২০ এপ্রিল ২০২৬
কলসি কাঁখে সুপেয় পানির দাবিতে ম্যারাথনে অংশ নিলেন দুই শতাধি…
  • ২০ এপ্রিল ২০২৬
ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক প্রদীপ কুমার আর নেই
  • ২০ এপ্রিল ২০২৬