ঢাকায় চাকরির পরীক্ষা দিয়ে বাড়ি ফেরা হলো না পিংকির

২৩ অক্টোবর ২০২১, ০৫:০২ PM
নিহত পিংকি ও তার পরীক্ষার প্রবেশপত্র

নিহত পিংকি ও তার পরীক্ষার প্রবেশপত্র © সংগৃহীত

ঢাকায় একটি সরকারি চাকরির পরীক্ষা দিয়ে আর বাড়ি ফেরা হলো না ময়মনসিংহের মেয়ে ফারজানা ইয়াসমিন পিংকির। জেলা সদরের ভালুকায় গাড়িচাপায় প্রাণ গেলো তার। সদর উপজেলার দিঘারকান্দা আমলীতলা গ্রামের মো. আব্দুস ছাত্তারের মেয়ে তিনি।

শুক্রবার (২২ অক্টোবর) সন্ধ্যার দিকে উপজেলার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের কাঠালী এলাকার রাসেল স্পিনিং মিলের সামনে এ দুর্ঘটনা ঘটে।

জানা যায়, এদিন বেলা ৩টা থেকে ৪টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন কেন্দ্রে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের অফিস সহায়ক পদের পরীক্ষা ছিল। পিংকি এই পরীক্ষায় অংশ নেন। তার কেন্দ্র ছিল ঢাকা কলেজে।

নিহতের পরিবারের বরাত দিয়ে পুলিশ জানায়, সকালে চাকরির পরীক্ষা দিতে ঢাকা গিয়েছিলেন পিংকি। ঢাকা থেকে ভাড়ায় চালানো মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে ভালুকার কাঠালী এলাকার রাসেল স্পিনিং মিলের সামনে পিছন থেকে একটি গাড়ির ধাক্কায় পিংকি রাস্তায় পড়ে যায়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এতে আহত মোটরসাইকেল চালককে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

ভরাডোবা হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক মো. জিয়াউল হক জানান, স্থানীয়দের কাছে খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ফাঁড়িতে রাখা হয়েছে। নিহত ব্যক্তির পরিবারের অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

সংঘর্ষে কিরিচ হাতে ছাত্রদল নেতার নাম-পরিচয় প্রকাশ করলেন শিব…
  • ২১ এপ্রিল ২০২৬
অফিস পাচ্ছেন এমপিরা, গাড়ি চাইলেন হাসনাত
  • ২১ এপ্রিল ২০২৬
গাজীপুরে ঝুট ব্যবসা নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, ককটেল …
  • ২১ এপ্রিল ২০২৬
তারকাদের শোপিস না বানিয়ে ত্যাগী নারীদের মূল্যায়নে বিএনপিকে …
  • ২১ এপ্রিল ২০২৬
সিটি কলেজে শিবিরের হামলা, রাতে ঢাবিতে বিক্ষোভের ডাক ছাত্রদল…
  • ২১ এপ্রিল ২০২৬
‎জাবিতে ২ বছরে পানির স্তর নেমেছে ৭.৬৪ ফুট
  • ২১ এপ্রিল ২০২৬