রোহিঙ্গা ক্যাম্পে দুই গ্রুপের সংঘর্ষে নিহত বেড়ে ৭

২২ অক্টোবর ২০২১, ০৯:২১ AM
রোহিঙ্গাদের দুই গ্রুপের সংঘর্ষে নিহত ৪

রোহিঙ্গাদের দুই গ্রুপের সংঘর্ষে নিহত ৪ © সংগৃহীত

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে নিহত সংখ্যা বেড়ে দাড়িয়েছে ৭ জনে। এ ঘটনায় আরও ৭ জন আহত হয়েছেন। এ ঘটনায় অস্ত্রসহ মুজিবুর রহমান নামে একজনকে আটক করেছেন ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়নের সদস্যরা

আজ শুক্রবার (২২ অক্টোবর) ভোরে উখিয়ার ১৮ নং ক্যাম্পে এ ঘটনা ঘটে। । ঘটনায় জড়িত রোহিঙ্গাদের গ্রেপ্তারে ক্যাম্পগুলোতে চলছে পুলিশের সাঁড়াশি অভিযান।

প্রথমে ৪ জন নিহত হওয়ার কথা জানালেও পরে ৭ জন নিহত হওয়ার খবর নিশ্চিত করে ক্যাম্পে দায়িত্বপালনরত ৮ এপিবিএনের অধিনায়ক পুলিশ সুপার শিহাব কায়সার খান।

নিহতরা হলেন- মোঃ ইদ্রীস (৩২), বালুখালী-২, ইব্রাহীম হোসেন (২২),বালুখালী-১, আজিজুল হক-ছাত্র (২৬), পিতা- নূরুল ইসলাম, ক্যাম্প-১৮, ব্লক-এইস৫২ ও মোঃ আমীন (৩২), পিতা-আবুল হোসেন, ক্যাম্প ১৮, ব্লক-এইস৫২।

এই ব্যাপারে কক্সবাজার ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক এসপি শিহাব কায়সার খান জানান, কি কারণে দুই গ্রুপে সংঘর্ষে লিপ্ত হয়েছে তা এখনো স্পষ্ট নয়। এ ঘটনা ৭ জন নিহত হয়েছে। আরও ৭ জনকে আহত অবস্থা উখিয়া এমএসএফ হসপিটালে ভর্তি করা হয়েছে। অস্ত্রসহ একজনকে আমরা আটক করেছি। ঘটনায় জড়িত রোহিঙ্গাদের গ্রেপ্তারে ক্যাম্পগুলোতে চলছে পুলিশের সাঁড়াশি অভিযান। ঘটনার খবর পেয়ে কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার প্রশাসন মোহাম্মদ রফিকুল ইসলামের নেতৃত্বে জেলা পুলিশের একটি টিম ঘটনাস্থলে উপস্থিত হয়েছে।

কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রফিকুল ইসলাম বলেন, তিনি ইতোমধ্যে ৬ টি মৃতদেহ নিয়ে ক্যাম্প থেকে উখিয়া থানায় উপস্থিত হয়েছেন। আরও একটি মৃতদেহ ক্যাম্প থেকে থানায় আসার পথে। সেগুলো কক্সবাজার সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হবে ময়নাতদন্তের জন্য।

এ ব্যাপারে থানায় মামলার প্রক্রিয়া চলছে বলে ও জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার।

হঠাৎ রোহিঙ্গা ক্যাম্পে দুই গ্রুপের সংঘর্ষে হতাহতের ঘটনায় আশপাশের গ্রামগুলোতেও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। আইনশৃঙ্খলা রক্ষায় কঠোর অবস্থানে রয়েছে আইন প্রয়োগকারী সংস্থা, বলে জানান তিনি।

ঝালকাঠিতে ১২০টি গাছ কাটার পর স্থগিত দুই হাজার গাছ কাটার প্র…
  • ১৪ মার্চ ২০২৬
একসঙ্গে ১০ অজ্ঞাত ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে উত্তর কোরিয়া
  • ১৪ মার্চ ২০২৬
লক্ষ্মীপুরে জমে উঠেছে ঈদের বাজার, মার্কেটে ক্রেতাদের ঢল
  • ১৪ মার্চ ২০২৬
রাস্তায় বৃদ্ধাকে ভয় দেখানোয় রোবটকে আটক করল পুলিশ
  • ১৪ মার্চ ২০২৬
গোপালগঞ্জে ডেঙ্গু ও মশাবাহিত রোগ প্রতিরোধে সমন্বিত অভিযান শ…
  • ১৪ মার্চ ২০২৬
কালকের মধ্যে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন ডাকতে আল্টিমেট…
  • ১৪ মার্চ ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
22 April, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081