সদরঘাটে ট্রাকের ধাক্কায় কলেজেছাত্রী নিহত

১০ অক্টোবর ২০২১, ০৩:২৫ PM
সড়ক দুর্ঘটনা

সড়ক দুর্ঘটনা © প্রতীকী ছবি

চট্টগ্রাম নগরের সদরঘাটে ট্রাকের ধাক্কায় এক শিক্ষার্থী নিহত হয়েছে। নিহত শিক্ষার্থীর নাম খাদিজা (১৮), সে ইসলামিয়া কলেজের একাদশ শ্রেণির ছাত্রী। রবিবার (১০ অক্টোবর) সকাল সাড়ে ১১টার দিকে সদরঘাট থানার সামনে এ দুর্ঘটনা ঘটে।

শিক্ষার্থীর নাম খাদিজা কুমিল্লার চৌদ্দগ্রাম থানার বাসিন্দা। ঘাতক ট্রাকটি জব্দ করেছে পুলিশ।

প্রত্যক্ষদর্শীর মাধ্যমে জানা গেছে, কলেজে ক্লাস শেষে নেভাল-২ এলাকায় কয়েকজন বেড়াতে যায়। সেখান থেকে খাদিজা বাসায় যাওয়ার সময় পথে সদরঘাট থানার সামনে রাস্তায় ট্রাক পিছন থেকে তাকে ধাক্কা দেয়।

এই বিষয় চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ বক্সের ইনচার্জ উপ পরিদর্শক (এসআই) নুরুল আলম আশিক জানান, ওই কলেজ শিক্ষার্থীকে গুরুতর আহত অবস্থায় দুপুর সোয়া ১২টার দিকে হাসপাতালে আনা হয়। জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মরদেহ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

চাল বিতরণে অনিয়মের জেরে বাউফলে প্যানেল চেয়ারম্যান অবরুদ্ধ
  • ১৫ এপ্রিল ২০২৬
রুয়েটে নিরাপত্তাকর্মীর হাতে গাঁজাসহ বহিরাগত যুবক আটক
  • ১৫ এপ্রিল ২০২৬
নেহারি খাওয়ার ‘বাহানায়’ ইরানের সঙ্গে দ্বিতীয় দফার বৈঠকে থাক…
  • ১৫ এপ্রিল ২০২৬
লেবাননে ৪০ মিলিয়ন ডলারের মানবিক সহায়তা ঘোষণা করল কানাডা
  • ১৪ এপ্রিল ২০২৬
ইসলামাবাদ না ইস্তাম্বুল, কোথায় হবে দ্বিতীয় দফা শান্তি আলোচন…
  • ১৪ এপ্রিল ২০২৬
সৌদি ফেরত সাবেক ছাত্রলীগ নেতা বিমানবন্দরে আটক 
  • ১৪ এপ্রিল ২০২৬